
ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার নিজ প্রশাসনের প্রতি এ নির্দেশ দেন তিনি। এদিন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কার্যনির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। জাতিসংঘে মার্কিন অনুদানের বিষয়টিও পর্যালোচনার কথা জানিয়েছেন তিনি। এ ছাড়া ইউনেসকোর সঙ্গেও সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন।
২০১৮ সালে নিজের প্রথম মেয়াদে ইউএনএইচআরসি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে ২০২১ সালে আবার ওই সদস্যপদ গ্রহণ করেন।
ট্রাম্পের এই ঘোষণার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, জাতিসংঘের কর্মদক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনের জন্য নিরন্তর সংস্কারমূলক কাজ করেছেন গুতেরেস। মার্কিন সহায়তার ফলে জাতিসংঘ অগণিত জীবন রক্ষা করতে পেরেছে। আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার কাজেও অগ্রণী ভূমিকা পালন করতে পেরেছে। বিশ্বের এই সামগ্রিক অশান্ত পরিবেশে মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রেসিডেন্ট ট্রাম্প তথা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী।
এদিকে জাতিসংঘের সংস্থাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল শার্ফ। তিনি বলেন, জাতিসংঘের সঙ্গে সম্পর্ক এবং অন্যান্য দেশের তুলনায় সংস্থাটিতে মার্কিন অনুদানের অঙ্ক পুনর্বিবেচনা করা হবে।
ট্রাম্পের মতে, জাতিসংঘ ‘ভীষণ সম্ভাবনাময়’ হলেও সংস্থাটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। সব দেশের অর্থেই এটি পরিচালিত হওয়া উচিত। অথচ যুক্তরাষ্ট্র বরাবরই অসামঞ্জস্যপূর্ণ অনুদান দিয়ে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘকে সঠিকভাবে কাজ করতে হবে। কাজের মাধ্যমে অনেক মতবিরোধের নিষ্পত্তি ঘটবে। নিদেনপক্ষে যুক্তরাষ্ট্র সাহায্য পাবে, যে কাজটি কখনো হয় না।

অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় নিখোঁজ হওয়ার প্রায় তিন বছর পর বেলজিয়ান পর্যটক সেলিন ক্রেমারের দেহাবশেষ উদ্ধারের ঘটনায় তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত করেছে দেশটির করোনার আদালত। ৩১ বছর বয়সী ক্রেমার ২০২৩ সালের ১৭ জুন ক্র্যাডল মাউন্টেন এলাকায় একা-একা হাইকিংয়ে বের হওয়ার পর নিখোঁজ হন।
২ ঘণ্টা আগে
উগান্ডার ঐতিহ্যবাহী তোরো রাজ্যের রাজা ওয়ো নিয়িম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ শাসনরত রাজা হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
ইরানের কৌশলগত জ্বালানি মজুত ‘রেড অ্যালার্ট’ পর্যায়ে নেমে এসেছে এবং বর্তমান হারে মজুত থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত থাকলে কয়েক সপ্তাহের মধ্যে তা ফুরিয়ে যেতে পারে।
৩ ঘণ্টা আগে
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। এর মধ্যে বিষয়টি নিয়ে গত সপ্তাহে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে আবারও বিষয়টি নিয়ে তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেন। জবাবে তিনি বলেছেন, তাঁরা
৪ ঘণ্টা আগে