
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সক্রিয় বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী ‘দ্য মাজিদ ব্রিগেড’কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। এই পদক্ষেপের মাধ্যমে বিএলএ-র ওপর আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বিএলএ-কে ২০১৯ সালে একটি বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। এরপরও এই গ্রুপটি বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে, যার মধ্যে মাজিদ ব্রিগেড-এর হামলাও রয়েছে। এসব হামলার কারণে যুক্তরাষ্ট্র বিএলএ এবং এর সহযোগী সংগঠনগুলোকে এফটিও হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কয়েকটি হামলার কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৪ সালে করাচি বিমানবন্দর এবং গোয়াদার বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সের কাছে আত্মঘাতী হামলা। বিএলএ এর দায় স্বীকার করেছে।
এ ছাড়া ২০২৫ সালের মার্চে মাসে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেন ছিনতাইয়ের দায় স্বীকার করে গ্রুপটি। এই নৃশংস হামলায় ৩১ জন বেসামরিক ও নিরাপত্তা কর্মী নিহত হন এবং ৩০০ জনেরও বেশি যাত্রী জিম্মি হন।
বিদেশি সন্ত্রাসী সংগঠন (এফটিও) এবং বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী (এসডিজিটি) বিশেষণ দুটি আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রেক্ষাপটে ব্যবহার করা হয়। এভাবে চিহ্নিত হওয়ার কারণে, বিএলএ-এর যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে, মার্কিন নাগরিকদের সঙ্গে তাদের সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হবে এবং যারা তাদের সহায়তা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই চিহ্নিতকরণগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সমর্থন হ্রাস করার একটি কার্যকর উপায়।’

দাবানলের কারণে ফ্রান্স ও স্পেনে ২ লাখ ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমের এলাকা জিরোন্দ ও লঁদের বাসিন্দাই ২ লাখ। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
৩৭ মিনিট আগে
মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল নয়াদিল্লির যন্তর মন্তর। বিক্ষোভস্থলে আন্দোলনকারীদের ওপর নজরদারি চালাতে এবং অপরাধীদের চিহ্নিত করতে ‘ফেসিয়াল রিকগনিশন সিস্টেম’ বসিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দিনের আলোতে চালানো ওই হামলায় প্রায় ১০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। প্রদর্শনীটিতে প্রতিরক্ষা খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা ছিলেন বলেও জানান তিনি।
২ ঘণ্টা আগে
যৌন নিপীড়ন ও গুরুতর দায়িত্ব ভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খানকে বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর এক গোপন ভোটাভুটিতে তাঁকে পদচ্যুত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে