
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্র ছাড়ার পরিকল্পনা করছেন লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান। হফম্যান ইতিমধ্যে তাঁর ঘনিষ্ঠজনদের সঙ্গে দেশত্যাগের বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
মার্কিন নির্বাচনের সময় কমলা হ্যারিসকে সক্রিয় সমর্থন দিয়েছিলেন রিড হফম্যান। তিনি কমলার নির্বাচনী প্রচারণায় কয়েক মিলিয়ন ডলার অনুদান দেন। তবে হ্যারিসের পরাজয়ের পর, হফম্যান আশঙ্কা করছেন ট্রাম্প তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারেন। তাই তিনি দেশত্যাগ করার পরিকল্পনা করছেন।
ট্রাম্পের বিরুদ্ধে একটি মানহানির মামলায় আর্থিক সহায়তা দেওয়ার জন্য হফম্যান সমালোচিত হয়েছিলেন। ১৯৯৬ সালে যৌন নির্যাতন ও মানহানির এই মামলাটি করেছিলেন সাংবাদিক ও লেখিকা ই জিন ক্যারল। তবে ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছিলেন, হফম্যান এই মামলার জন্য অর্থ দিয়েছিলেন। যা মামলার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছিল।
পরবর্তীকালে আদালত এই মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে। ২০২৩ সালের মে মাসে, প্রথমে ৫০ লাখ ডলার এবং পরবর্তী সময় আরও ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেন ট্রাম্প।
৫৭ বছর বয়সী রিড হফম্যান এবারের নির্বাচনেও কমলা হ্যারিসকে সমর্থন করে এক কোটি ডলার অনুদান দিয়েছিলেন। তবে কমলার হারের পর হফম্যান জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাঁর জন্য উদ্বেগজনক।
এদিকে ডেমোক্রেটিক দলের অন্য প্রধান দাতারাও যুক্তরাষ্ট্র ছাড়ার বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে। টেক উদ্যোক্তা স্টিভ সিলবারস্টেইন বলেছেন, ‘মানুষ পরিস্থিতি বুঝে নতুন পথ খোঁজার চেষ্টা করছে।’
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ডেমোক্রেটিক দল তাদের তহবিল সংগ্রহ অব্যাহত রাখতে বিভিন্ন পরিকল্পনা তৈরি করছে। দাতাদের খুঁজে বের করতে আগের মেমোও সংগ্রহ করা হচ্ছে। তবে অধিকাংশ দাতা ভয়ে আছেন, ট্রাম্প তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারেন।
বিশেষজ্ঞরাও আশঙ্কা করছেন, ট্রাম্পের এই বিজয় মার্কিন রাজনীতিতে নতুন ধরনের উত্তেজনা তৈরি করেছে। যার প্রভাব কেবল রাজনীতিতে নয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও পড়বে।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
১০ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১১ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
১২ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
১৩ ঘণ্টা আগে