
করোনার ডেলটা ধরনের চেয়ে গুরুতর নয় নতুন ধরন ওমিক্রন। এমনটি দাবি করলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ বিজ্ঞানী অ্যান্থনি ফাউচি। তবে এই শীর্ষ বিজ্ঞানী সতর্ক করে বলেছেন, ওমিক্রনের তীব্রতা বুঝতে আরও কয়েক সপ্তাহ প্রয়োজন।
এএফপির সঙ্গে সাক্ষাৎকারে ওমিক্রনের তথ্যকে তিন ভাগে বিভক্ত করেছে ফাউচি। সংক্রমণের ক্ষমতা, পুনঃসংক্রমণের ক্ষমতা ও অসুস্থতার তীব্রতার বিষয়টি ব্যাখ্যা করেছেন ফাউচি।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ফাউচি বলেন, প্রাথমিক ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে, নতুন ধরনটি স্পষ্টভাবে অত্যন্ত সংক্রমণযোগ্য। এটি ডেলটার চেয়েও বেশি সংক্রমণযোগ্য।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত তথ্য থেকে বোঝা যায়, ওমিক্রনের সংক্রমণ এবং পুনঃসংক্রমণের ক্ষমতা বেশি। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, টিকা থেকে প্রাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে পারে না এই ধরন।
সাক্ষাৎকারে ফাউচি বলেন, ওমিক্রনের বিরুদ্ধে বর্তমান ভ্যাকসিনগুলো কতটুকু কার্যকর তা আগামী এক সপ্তাহের মধ্যে আসা উচিত।
ওমিক্রন কেমন গুরুতর—এই প্রশ্নের জবাবে ফাউচি বলেন, এটি অবশ্যই ডেলটার চেয়ে বেশি গুরুতর নয়। প্রাপ্ত কিছু তথ্য থেকে বোঝা যাচ্ছে, এটি কম গুরুতর হতে পারে। কারণ আপনি যখন দক্ষিণ আফ্রিকায় কিছু গোষ্ঠীর দিকে তাকান, তখন সংক্রমণের সংখ্যা এবং হাসপাতালে ভর্তির সংখ্যার মধ্যে অনুপাত ডেলটার তুলনায় কম বলে মনে হয়।
তবে এই তথ্য অতিরিক্ত ব্যাখ্যা না করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন ফাউচি। তিনি বলেন, যে জনসংখ্যাকে অনুসরণ করা হচ্ছে তাঁরা তরুণ এবং তাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা কম। গুরুতর কতটুকু তা বুঝতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো থেকে আজ বুধবার শেষ মার্কিন সেনারা সরে যাওয়ার কথা। ইরান এবং ইরানের মিত্রদের কাছে এই ঘটনা এক ধরনের বিজয়। কারণ, ইরাকে তাদের গভীর প্রভাব রয়েছে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালানোর পর দুই দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে কয়েক লাখ ইরাকি
৩২ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের হাইজ্যাক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে বাস্তবে বিষয়টি ছিল উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামারি। এবং সে কারণেই ফ্লাইটটি ইসরায়েলে না গিয়ে সৌদি আরবে অবতরণ করে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন নতুন তারকা হাসান পাইকার। লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্যুইচ’-এর মাধ্যমে তরুণ ভোটারদের প্রভাবিত করার নতুন মাধ্যম হিসেবে উঠে এসেছেন এই প্রগতিশীল রাজনৈতিক ভাষ্যকার। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ও সামাজিক-গণতান্ত্রিক ধারার প্রার্থীদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যেমন
৩ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা এখনও চলছে। তারা জানিয়েছে, গঙ্গাসহ (বাংলাদেশে পদ্মা) দুই দেশের মধ্যে অভিন্ন যেসব নদী রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা ও বিষয়গুলোর সমাধান করা হয় যৌথ নদী কমিশনের মাধ্যমে।
৩ ঘণ্টা আগে