
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এই আগুন ছড়িয়ে পড়েছে মার্কিন চলচ্চিত্রের সূতিকাগার হলিউডেও। পুড়ে ছাই হয়ে যাচ্ছে পাহাড়ের বুকে গড়ে তোলা চলচ্চিত্র শিল্প। গত মঙ্গলবার থেকে শুরু এই দাবানলের নাম দেওয়া হয়েছে ‘সানসেট ফায়ার’।
প্যাসিফিক প্যালিসেডস থেকে শুরু হওয়া আগুন গতকাল বুধবার বিকেলে হলিউড হিলসে রানিয়ন ক্যানিয়নে ছড়িয়ে পড়ে। আরও ৫টি এলাকায় এই দাবানল ছড়িয়ে পড়ার কথা জানান লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলি।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, সান্তা মনিকা পর্বত এলাকায় অবস্থিত হলিউডের বেশিরভাগ অংশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। আগুন ছড়িয়ে যাওয়ায় বাড়িঘর ফেলে বিশৃঙ্খলভাবে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন বাসিন্দারা।
হলিউড হিলসের রানিয়ন ক্যানিয়ন হাইকার ও প্রকৃতিপ্রেমীদের পছন্দের জায়গা। এই পাহাড়েও দাবানল ছড়িয়ে পড়েছে। হলিউড বোলেভার্ড, হল্যান্ড ড্রাইভ, ১০১ ফ্রিওয়ে ও লরেল ক্যানিয়ন বোলেভার্ড এলাকাগুলো হলিউডের বেশ জনপ্রিয় এলাকা।
এসব এলাকায় অবস্থিত ডলবি থিয়েটার, হলিউড বোল, আউটডোর অ্যাম্ফিথিয়েটার ও হলিউড ওয়াক অব ফেম দাবানলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। পিছিয়ে গেছে অনেক চলচ্চিত্রের কাজ। অনেক স্টুডিও পুড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অস্কার আয়োজনের কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, দাবানল ছড়িয়ে যাওয়ায় হলিউড তারকা মার্ক হ্যামিল, ম্যান্ডি মুর, জেমস উডস, প্যারিস হিল্টনসহ অনেকে তাঁদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
পরিস্থিতির বর্ণনা দিয়ে হলিউড অভিনেতা স্টিভ গুটেনবার্গ বলেন, লোকজন রাস্তায় গাড়ি ফেলে চলে যাচ্ছে। ফলে রাস্তাগুলো বন্ধ হয়ে অন্যদের যেতে বাধা দিচ্ছে। নিরাপদে সরিয়ে নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইনস্টাগ্রামে এক পোস্টে হলিউড অভিনেতা মার্ক হ্যামিল লেখেন, ‘শেষ মুহূর্তে মালিবু থেকে চলে যেতে বাধ্য হলাম। প্যাসিফিক কোস্ট হাইওয়ের দিকে যাওয়ার সময় রাস্তার দুই পাশেই আগুন জ্বলছিল।’
হলিউড তারকা জেমস উডস তাঁর বাড়ির কাছে জ্বলন্ত আগুনের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, আগুন পামগাছ এবং বাড়ির আশপাশের ল্যান্ডস্কেপিং এলাকা দিয়ে ছড়িয়ে পড়ছে। তিনি লিখেছেন, ‘ড্রাইভওয়েতে দাঁড়িয়ে আছি, যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সবকিছু একসঙ্গে হারানোর যন্ত্রণা সত্যিই গভীর।’
ম্যান্ডি মুর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা নিরাপদে আছি। বাচ্চা, কুকুর ও বিড়ালদের নিয়ে চলে গেছি।’
অ্যাডম ব্রডি ও লেইটন মিইস্টার দম্পতির ৭০ লাখ ডলার মূল্যে প্রাসাদোপম বাড়িও পুড়ে ছাই হয়ে গিয়েছে। ২ সন্তানকে নিয়ে ৬ হাজার বর্গফুটের বাড়িটিতে থাকতেন তারা।
পুড়ে ছাই হয়ে গেছে প্যারিস হিলটনের বাড়িও। তিনি বলেন, ‘এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়। বাড়িটিতে অনেক মূল্যবান স্মৃতি ছিল। সব হারাতে হলো।’
এ ঘটনাকে হৃদয়বিদারক ব্যাখ্যা করে ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ চলচ্চিত্রের অভিনেতা বিলি ক্রিস্টাল এক বিবৃতিতে বলেন, ‘১৯৭৯ সাল থেকে প্যাসিফিক প্যালিসেডসে বসবাস করছি। এখানে আমাদের সন্তান এবং নাতি-নাতনিদের বড় করেছি। আমাদের বাড়ির প্রতিটি ইঞ্চি ছিল ভালোবাসায় পূর্ণ।’
সিএনএনকে পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ‘নিক্সন’ ও ‘ক্যাসিনো’ চলচ্চিত্রের অভিনেতা জেমস উডস। প্যাসিফিক প্যালিসেডসের তাঁর বাড়ি। তিনি বলেন, ‘একদিন আপনি সুইমিং পুলে সাঁতার কাটছেন, আর পর দিনই হারিয়ে ফেললেন সবকিছু।’
অভিনেতা স্যার অ্যান্থনি হপকিনস, জন গুডম্যান, আন্না ফ্যারিস এবং ক্যারি এলওয়েসও তাদের বাড়ি হারিয়েছেন।
এখন পর্যন্ত এ দাবানলে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুড়ে ছাই হয়েছে হাজারেরও বেশি স্থাপনা। ঘরছাড়া হয়েছে লাখ লাখ মানুষ। প্রায় ৫০ হাজার একরেরও বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে দাবানল। এদিকে আগুন নেভাতে গিয়ে পানির সংকটে পড়ছেন অগ্নিনির্বাপক কর্মীরা।

শ্রীলঙ্কার একটি কারাগারে সংঘর্ষে চার কারারক্ষীসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। দেশটির কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন। গত পাঁচ বছরেরও বেশি সময়ের মধ্যে এটি শ্রীলঙ্কার সবচেয়ে প্রাণঘাতী কারাগার দাঙ্গা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২৩ মিনিট আগে
ভারতের পুনেতে আবাসন ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই হরিয়ানার গুরুগ্রামের মানেসার থেকে প্রায় একই ধরনের এক নৃশংস হত্যাকাণ্ডের খবর সামনে এসেছে। বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগে ২৫ বছর বয়সী এক যুবক এবং তাঁর প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৮ মিনিট আগে
চীন প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (এসএলবিএম) বিরল পরীক্ষা চালিয়েছে। এ ঘটনাকে ঘিরে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সমালোচনা জানিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।
১ ঘণ্টা আগে
গাজা উপত্যকায় কার্যত সরকারের দায়িত্ব পালন করা নিজেদের প্রশাসনিক কমিটি বিলুপ্ত করার প্রস্তুতি নিচ্ছে হামাস। একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের বাস্তবায়ন নিয়ে মতপার্থক্য কমাতে আগামী দুই দিনের মধ্যে মিসরের রাজধানী কায়রোতে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত...
৩ ঘণ্টা আগে