
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। এ অভিযানে ১৩ জন নিহত হন। অভিযানে নিহতদের মধ্যে ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি রয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের এক জ্যৈষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সাহসিকতার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীকে ধন্যবাদ।
আইএসের প্রতিষ্ঠাতা আবু বকর আল বাগদাদির উত্তরাধিকারী হওয়ার পর থেকে কুরাইশি মূলত আড়ালে রয়ে গিয়েছিলেন। ইরাক এবং সিরিয়ার বিশাল অংশ নিয়ন্ত্রণে নিয়ে বাগদাদি ঘোষিত খিলাফতের নেতৃত্বে থাকলেও আগের তেজ আর ছিল না। অনেক অংশের নিয়ন্ত্রণ হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে নৃশংস জঙ্গি সংগঠনটি।
আবু বকর আল বাগদাদি নিহত হওয়ার পর আইসের শূরা কাউন্সিল কুরাইশিকে নেতা হিসেবে মনোনীত করে। ২০১৯ সালের ৩১ অক্টোবর আইএসের মিডিয়াতে এ খবর প্রকাশ করা হয়। প্রায় তিন বছর আগে যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পর কুরাইশির নেতৃত্বে আইএস ইরাক ও সিরিয়ায় মাঝেমধ্যে হামলা চালিয়ে আসছে।
মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে কুরাইশি নিহত হয়েছেন। অপারেশনের শুরুতে জঙ্গিরা একটি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে কুরাইশি এবং নারী ও শিশুসহ তাঁর পরিবারের সদস্যরা নিহত হন।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি এর আগে বৃহস্পতিবারের অভিযানকে একটি সফল সন্ত্রাসবিরোধী মিশন হিসেবে বর্ণনা করে বলেন, ‘এতে কোনো মার্কিন হতাহত হননি।’
সিরিয়ার উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তুর্কি সীমান্তের কাছে আতমেহ এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে অভিযান শুরুর পর সংঘর্ষ ও বিস্ফোরণে ছয় শিশু ও চার নারীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে।
আফগানিস্তানে একটি ভুল ড্রোন হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের পর মার্কিন সামরিক কৌশল নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার চলছে। এর মধ্যে পেন্টাগন সিরিয়ার অভিযানটিকে প্রাথমিকভাবে একটি বড় সাফল্য হিসেবে দেখছে।
আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি জঙ্গি গ্রুপ উত্তর-পশ্চিম সিরিয়ায় তৎপর রয়েছে। দশকব্যাপী সিরিয়া যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের শেষ প্রধান ঘাঁটি এ এলাকায়। ইসলামিক স্টেট গ্রুপের নেতারাও ওই এলাকায় লুকিয়ে আছেন বলে ধারণা করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যরাতের দিকে শুরু হওয়া অভিযানের সময় ওই এলাকায় হেলিকপ্টার অবতরণ করে এবং ভারী গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। মার্কিন বাহিনী লাউড স্পিকারে নারী ও শিশুদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করছিল।

লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালি ও এর মধ্যবর্তী পেরিম দ্বীপের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এরপরই সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পরিবহনব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে তারা।
১ ঘণ্টা আগে
ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূল-জুড়ে প্রায় পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে শিয়া হুতি বিদ্রোহীরা। ইরানপন্থী হুতি বাহিনীর যোদ্ধারা গতকাল শুক্রবার বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপ দখল করে। লোহিত সাগরের বন্দরগুলো থেকে সংকীর্ণ এ প্রণালী দিয়েই সৌদি আরবের জ্বালানি রপ্তানি করা হয়ে থাকে।
৮ ঘণ্টা আগে
২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে তখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক সকাল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হেনেছে দুটি ছিনতাই করা বিমান। আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন শত শত মানুষ।
৯ ঘণ্টা আগে
আন্তরাষ্ট্র সাইবার জালিয়াতি মোকাবিলায় চীনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক জোটের যাত্রা শুরু হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় লিয়ানইউনকাং শহরে আয়োজিত উদ্বোধনী সম্মেলনে ৪৬টি প্রতিষ্ঠাতা দেশ, ৩৪টি পর্যবেক্ষক দেশ, জাতিসংঘ, ইন্টারপোলসহ চারটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন...
১১ ঘণ্টা আগে