তেল উৎপাদন কমানোয় সৌদি আরবকে ‘পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের অনুরোধ উপেক্ষা করে এমন সিদ্ধান্ত নেওয়ায় দেশটির সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে ওয়াশিংটন।
মঙ্গলবার (১১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, সৌদি আরব তেল উৎপাদন কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য অবশ্যই ‘পরিণতি’ ভোগ করতে হবে রিয়াদকে। তবে দেশটির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে বিষয়ে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেনের এই হুঁশিয়ারির এক দিন আগেই ডেমোক্রেটিক সিনেটর বব মেন্ডেজ বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিসহ সব ধরনের সহযোগিতা তাৎক্ষণিকভাবে স্থগিত করতে হবে।
বৈশ্বিক করোনা মহামারি শুরুর পর তেল উৎপাদনে সবচেয়ে বড় ধরনের হ্রাসের ঘোষণায় সৌদি আরবের ওপর ক্ষুব্ধ হয়েছেন বাইডেন। তেল উৎপাদন কমিয়ে উচ্চমূল্য সৃষ্টি করে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে অর্থায়নে অন্যতম বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার উপকার করছে সৌদি, এমনটা মনে করছে ওয়াশিংটন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ-পিয়েরে বলেছেন, সৌদির সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করা হবে। আগামী কয়েক সপ্তাহ ও মাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে এক বৈঠকে জ্বালানি তেলের উৎপাদন দৈনিক রেকর্ড ২ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছে রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস। তাদের এই সিদ্ধান্তে পশ্চিমা বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ক্ষোভের পাশাপাশি উদ্বেগ সৃষ্টি হয়েছে।

গ্রেটার ম্যানচেস্টারের সাবেক ক্যারিশমাটিক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম মূলত কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার লক্ষ্য নিয়েই মাত্র কয়েক দিন আগে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসনে একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জয়লাভ করেন...
৪ ঘণ্টা আগে
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তের কাছাকাছি একটি বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্স আবিষ্কারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহ সেখানে গোপনে ইরানি প্রযুক্তির কামিকাজে ড্রোন সংযোজন ও প্রস্তুতের কাজ চালাচ্ছিল।
৬ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গিনি কাঁচা বা অপরিশোধিত সোনা রপ্তানি নিষিদ্ধ করেছে। দেশের ভেতরেই স্বর্ণ পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিতে অধিক মূল্য সংযোজন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
কাতারএনার্জি জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং বাংলাদেশিসহ বিভিন্ন দেশের আরও ৬৬ জন কর্মী আহত হয়েছেন...
৬ ঘণ্টা আগে