
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে এক বহুতল ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা। তাঁর নাম দিদারুল ইসলাম। ৩৬ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা ছিলেন বাংলাদেশি অভিবাসী। কর্তব্য পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করা এই পুলিশ কর্মকর্তাকে ‘নায়ক’ বলে আখ্যা দিয়েছেন নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস ও পুলিশ কমিশনার জেসিকা টিশ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গতকাল সোমবার। ঘটনাস্থল ছিল নিউইয়র্কের মিডটাউনের একটি অফিস টাওয়ার। পুলিশ জানিয়েছে, এক বন্দুকধারী হঠাৎ করে গুলি চালাতে শুরু করে। এতে দিদারুল ইসলামসহ মোট চারজন নিহত হন। পরে বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেন।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আরও একটি নিরর্থক বন্দুক হামলায় আমরা চারজনকে হারিয়েছি। তাঁদের একজন আমাদেরই পুলিশ কর্মকর্তা—অফিসার (দিদারুল) ইসলাম। তিনি জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের রক্ষা করছিলেন।’
মেয়র আরও বলেন, ‘তিনি নিউইয়র্ক শহরকে ভালোবাসতেন। তিনি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতেন। আমি তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছি। আমি তাঁদের বলেছি, দিদারুল ইসলাম একজন সত্যিকারের নায়ক। আমরা তাঁর আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা জানাই।’
পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, ঘটনার সময় অফিসার দিদারুল ইসলাম একটি বেতনভিত্তিক নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ছিলেন। এই ধরনের দায়িত্বে পুলিশ অফিসারেরা ইউনিফর্ম পরে বিভিন্ন প্রতিষ্ঠানে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করেন। তিনি বলেন, অফিসার দিদারুল ইসলাম নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দায়িত্ব পালন করছিলেন। ঠান্ডা মাথায় তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা ছিল এক নিঃসন্দেহে নৃশংস হত্যাকাণ্ড।
কমিশনার জানান, দিদারুল ইসলাম ছিলেন একজন পারিবারিক মানুষ। তাঁর দুই শিশুসন্তান রয়েছে। তাঁর স্ত্রী বর্তমানে গর্ভবতী, তাঁদের তৃতীয় সন্তান পৃথিবীতে আসার অপেক্ষায়।
এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ল এন্ডফোর্সমেন্ট অফিসার্স মেমোরিয়াল ফান্ডের তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে দিদারুল ইসলামকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার অন্তত ৪২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা দায়িত্ব পালনের সময় প্রাণ হারিয়েছেন।
এই ঘটনা নিউইয়র্ক শহর ও বাংলাদেশি অভিবাসী কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে। অনেকে দিদারুল ইসলামের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন—একজন সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে, যিনি অন্যদের জীবন বাঁচাতে নিজের জীবন দিয়ে গেছেন।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ মিনিট আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
২৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৭ ঘণ্টা আগে