
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে একটি প্যারেডের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় ২০ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বিষয়টি নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় স্থানীয় সময় ১৭:০০ (জিএমটি ২৩:০০) মিলওয়াকির পশ্চিমে ওয়াউকেশা শহরে ক্রিসমাস প্যারেডের মধ্য দিয়ে একটি লাল স্পোর্টস ইউটিলিটি গাড়ি চালাচ্ছে।
সেখানে অবস্থানরত দর্শকেরা চিৎকার করছে এবং গাড়ির ধাক্কায় মাটিতে পড়ে যাচ্ছে।
পুলিশ প্রধান ড্যান থমসন সাংবাদিকদের জানিয়েছে, তাঁরা একটি সন্দেহভাজন গাড়ি উদ্ধার করেছে। এ ছাড়া একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। কিন্তু তাঁর সম্পর্কে জানাননি এই পুলিশ কর্মকর্তা
থমসন বলেছেন, এখন ঘটনাস্থল নিরাপদ রয়েছে।
শহরের মেয়র শন রেইলি সংবাদ সম্মেলনে বলেছে আজকের রাত ওয়াউকেশা শহরের জন্য একটি বেদনাদায়ক।
স্থানীয় বাসিন্দা অ্যাঞ্জেলিটো তেনোরিও মিলওয়াকি জার্নাল সেন্টিনেল সংবাদপত্রকে বলেছেন যখন ঘটনাটি ঘটেছিল তখন তিনি কুচকাওয়াজে মিছিল শেষ করেছিলেন।
তেনোরিও বলেন, 'আমরা একটি এসইউভি দেখেছি... প্যারেডের পথ ধরে দ্রুত আসছিল। তারপর আমরা একটি বিকট শব্দ শুনলাম। আর যারা গাড়ির ধাক্কা খেয়েছে তাঁদের চিৎকার।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
৯ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১০ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
১১ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
১৩ ঘণ্টা আগে