নিজের প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। স্থানীয় সময় গতকাল রোববার টুইটার স্পেসে এক অডিও চ্যাটে তিনি এই আশঙ্কা ব্যক্ত করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
টুইটার স্পেসে দুই ঘণ্টাব্যাপী ওই অডিও চ্যাটে ইলন মাস্ক জানিয়েছেন, তাঁর সঙ্গে খারাপ কোনো ঘটনা এমনকি তাঁকে গুলি করে হত্যার মতো ঘটনা ঘটারও ‘সমূহ আশঙ্কা’ রয়েছে। আশঙ্কার কথা ব্যক্ত করে মাস্ক আরও জানিয়েছেন, এখন থেকে তিনি কোনো হুড খোলা গাড়িতে ভ্রমণ করবেন না।
ইলন মাস্ক বলেছেন, ‘সত্যি বলতে কি—আমার সঙ্গে খারাপ কিছু ঘটার এমনকি আক্ষরিক অর্থে গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘আপনি চাইলে কাউকে হত্যা করা আপনার জন্য খুব বেশি কঠিন নয়। তাই আশা করি, কেউ আমার সঙ্গে এমনটা করবে না এবং আমার ভাগ্য আমার সহায় হবে। তারপরও কিছু ঝুঁকি থেকেই যায়।’
ওই অডিও চ্যাটে টেসলা ও স্পেসএক্স সিইও বাক্স্বাধীনতার গুরুত্ব এবং টুইটারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, ‘দিন শেষে, আমরা কেবল এমন একটি ভবিষ্যৎ চাই—যেখানে আমাদের নিপীড়ন করা হবে না। যেখানে আমাদের বক্তব্যকে চাপা দেওয়া হয় না এবং আমরা প্রতিশোধের ভয় ছাড়াই আমরা যা বলতে চাই তা বলতে পারব।’ তিনি আরও বলেন, ‘যতক্ষণ আপনি সত্যিকার অর্থে অন্য কারও ক্ষতি না করছেন ততক্ষণ আপনি যা চান তাই বলার অনুমতি আপনাকে দেওয়া উচিত।’

হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণ করতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে। এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ না হওয়া পর্যন্ত এই কাজ শুরু হওয়ার সম্ভাবনাও কম।
৫ মিনিট আগে
পাকিস্তান শিগগিরই বাংলাদেশের সঙ্গে একটি শিক্ষা উদ্যোগের দ্বিতীয় ধাপ চালু করতে যাচ্ছে। এই উদ্যোগে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে ৫০০টি স্কলারশিপ বা বৃত্তি দেওয়া হবে। গতকাল বুধবার জানিয়েছে বাংলাদেশে পাকিস্তান হাইকমিশন।
৩৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের এক নারী পর্যটক ভারতের কর্ণাটক রাজ্যে ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোডাগু জেলার কুট্টা এলাকায়। ওই নারী সেখানকার একটি হোমস্টে–তে বা টাকার বিনিময়ে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে থাকার সময় যৌন নির্যাতনের শিকার হন। ঘটনাটি ঘিরে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে
মার্কিন নৌবাহিনীমন্ত্রী জন ফেলানকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় গতকাল বুধবার এমন তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি। পেন্টাগনে চলমান যুদ্ধকালীন পুনর্গঠনের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে