
করোনায় বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। করোনার নতুন ডেলটা ধরনেই সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ফের মাস্ক পরার নির্দেশনা দিয়েছে। সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) এক নির্দেশনায় সিডিসি জানায়, যেসব এলাকায় ডেলটার সংক্রমণ বেশি, সেসব এলাকার মানুষকে অবশ্যই ঘরে এবং বাইরে মাস্ক পরতে হবে। টিকা নিয়েছেন বা নেননি, এমন সবাইকে মাস্ক পরে চলতে হবে। এ ছাড়া স্কুলের ভেতরে শিক্ষক, শিক্ষার্থী ও পরিদর্শনে যাওয়া লোকজনকে মাস্ক পরা বাধ্যতামূলক করার পরামর্শও দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সিডিসির পরিচালক রোচেল ওয়ালেনস্কি বলেন, আগের ধরনের চেয়ে করোনার নতুন ডেলটা ধরন বেশ আলাদা ও উদ্বেগজনক। সব মার্কিনি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য নির্দেশনায় পরিবর্তন আনতে হয়েছে।
এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার কমে এলে মাস্ক পরার ক্ষেত্রে বাধ্যবাধকতা শিথিল করা হয়। সিডিসি তখন বলেছিল, টিকা নিয়েছেন এমন লোকজনের ঘরে মাস্ক পরতে হবে না।
প্রসঙ্গত, ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। ফলে দেশটিতে ফের করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
বাইডেন প্রশাসনের মহামারিবিষয়ক শীর্ষ উপদেষ্টা অ্যান্থনি ফাউচি বলেন, ‘করোনা বারবার রূপ বদলাচ্ছে। আমরা মোকাবিলা করে যাচ্ছি। ভাইরাসের রূপ পাল্টানোর সঙ্গে সঙ্গে নির্দেশনায় পরিবর্তন এনে সঠিক কাজই করেছে সিডিসি।’
উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত হয়েছেন ৩ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ৯২৩ জন। মোট মারা গেছেন ৬ লাখ ২৭ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৫৯১ জন।

কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতে কারাবন্দী কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশনয় এবং তাঁর উত্তর আমেরিকা অঞ্চলের প্রধান সহযোগী সতিন্দরজিৎ সিং ওরফে ‘গোল্ডি ব্রার’-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৩ সালের ওই হত্যাকাণ্ডের পর
১২ মিনিট আগে
ইরানের সঙ্গে সমঝোতা স্মারক কার্যত শেষ বলে ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি ইরানকে ‘দুষ্ট’, ‘অসুস্থ’ ও ‘নোংরা খেলোয়াড়’ আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দেন। তাঁর এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, শেয়ারবাজারে পতন নেমেছে এবং নতুন করে...
১ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপীয় পার্লামেন্টে তদন্ত শুরুর জন্য সমর্থন জোরদার করছেন কয়েক ডজন ইউরোপীয় আইনপ্রণেতা। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি বাতিলের সিদ্ধান্তের পেছনে ইনফান্তিনোর ভূমিকা নিয়ে এই তদন্তের দাবি উঠেছে।
১ ঘণ্টা আগে
ন্যাটোতে পর্যাপ্ত অবদান না রাখার অভিযোগ তুলে স্পেনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় চলমান ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। এমনকি তিনি দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন ক
১ ঘণ্টা আগে