
গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবে বারবার ভেটো দেওয়ার পর এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে যুক্তরাষ্ট্র নিজেই একটি খসড়া প্রস্তাব পেশ করেছে। যুদ্ধবিরতির এই খসড়া প্রস্তাবে জিম্মিদের মুক্তির বিষয়টিও রয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
মধ্যপ্রাচ্য সফরে থাকার সময় এই খসড়া প্রস্তাবের ঘোষণা দেন । তিনি বলেন, ‘আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে এমন একটি প্রস্তাব জমা দিয়েছি, যাতে জিম্মিদের মুক্তি নিশ্চিতের জন্য গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে। আশা করছি অন্যান্য দেশ এতে সমর্থন দেবে।’
ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র গাজায় প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধে এ ধরনের তিনটি প্রস্তাবে ভেটো দিয়েছিল। গত ফেব্রুয়ারিতে নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার জমা দেওয়া একটি খসড়া প্রস্তাবে ‘তাৎক্ষণিক’ শব্দটি ব্যবহার করা হয়েছিল বলে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। সে সঙ্গে, ৭ অক্টোবর আটক জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতিও চাপ দিয়েছে তারা।
ইসরায়েল-হামাস যুদ্ধ বিষয়ে আলোচনার জন্য ব্লিঙ্কেন গতকাল বুধবার সৌদি আরবে অবস্থান করছিলেন। সৌদি সংবাদমাধ্যম আল হাদাথকে তিনি বলেন, ‘আমি মনে করি এটি একটি শক্তিশালী বার্তা পাঠাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই ইসরায়েলের পাশে আছি এবং তাদের আত্মরক্ষার অধিকারের প্রতিও আমরা সম্মান জানাই। কিন্তু একই সঙ্গে, যেসব বেসামরিক মানুষ আক্রান্ত হচ্ছেন, যারা চরম দুর্দশায় আছেন—তাদের ওপরও আমাদের নজর দিতে হবে। বেসামরিক মানুষকে সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ এবং সে ব্যাপারে আমাদের প্রাধান্য দিতে হবে। তারা যেন মানবিক সহায়তা পেতে পারে তা নিশ্চিত করতে হবে।’
গতকাল সংশোধিত খসড়াটি নিরাপত্তা পরিষদে জমা দেয় যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপি অনুসারে, সেই খসড়ায় বলা হয়েছে, ‘সব পক্ষের বেসামরিক মানুষদের সুরক্ষিত রাখতে, অত্যাবশ্যক মানবিক ত্রাণের সরবরাহ অব্যাহত রাখতে ও দুর্দশা দূর করার জন্য জিম্মিদের মুক্তি সাপেক্ষে তাৎক্ষনিক ও টেকসই যুদ্ধবিরতি প্রয়োজন।’
এই খসড়া প্রস্তাবে ভোট গ্রহণ কবে বা কখন হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
ব্লিঙ্কেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাত করেন এবং তারপর বৃহস্পতিবার মিশর এবং সবশেষে ইসরাইল অন্তর্ভুক্ত আঞ্চলিক সফরের প্রথম ধাপে বুধবার সৌদি আরবে অবতরণের পর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেন।
গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে এটি তার ষষ্ঠ সফর।

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে নিখোঁজ ছয়জনের সন্ধানে মঙ্গলবারও উদ্ধার অভিযান চলছিল। টোকিওর কাছের চিবা প্রিফেকচারে বিকেল পর্যন্ত ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন ছিল।
২ মিনিট আগে
চারদিকে ধ্বংসযজ্ঞ। কখন হামলা হয় কেউ জানে না। এমন করেই সকাল হয়, রাত নামে। যে বয়সটায় ব্যাগ কাঁধে স্কুলের দিকে ছুট দেওয়ার কথা, সে বয়সে এমন আতঙ্কেই জীবন কাটছে গাজার শিশুদের। তবুও নতুন স্বপ্ন দেখছে তারা। প্রায় তিন বছর পর শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলো গাজাতে। তবে আগের সেই স্কুল ভবনে নয়। নেই স্কুলের পোশাক
১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতে আরও একটি চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ পরিচয় দেওয়া তিন ব্যক্তি একটি পার্কের ভেতরে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে এই ভয়াবহ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার আশায় ভারত কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। সর্বশেষ, দেশটি ভারতের এই অবস্থানের প্রতি মধ্য ইউরোপের চারটি দেশের সম্মিলিত সমর্থন পাওয়া গেছে। এর ফলে বৈশ্বিক সংস্থাটির সংস্কারের কয়েক দশক পুরোনো দাবিতে নতুন কূটনৈতিক গুরুত্ব যুক্ত হয়েছে।
২ ঘণ্টা আগে