ইউক্রেনকে সমুদ্রপথে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বিবিসি জানায়, এই অঞ্চলে উত্তেজনার মধ্যে এরই মধ্যে রাশিয়া আগামী সপ্তাহে নৌ মহড়ার প্রস্তুতি নেওয়া শুরু করেছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, আজভ সাগর সম্পূর্ণভাবে অবরুদ্ধ এবং কৃষ্ণ সাগর প্রায় সম্পূর্ণ রুশ বাহিনীর দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন সত্ত্বেও রাশিয়া বারবার ইউক্রেন হামলার পরিকল্পনা অস্বীকার করেছে।
এদিকে ইউক্রেনের উত্তর সীমান্ত ঘেঁষে বেলারুশের ভূ-খণ্ডে ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। অন্তত ৩০ হাজার রুশ সেনা এ মহড়ায় অংশ নিচ্ছে।
ফ্রান্স এই মহড়াকে বলেছে রাশিয়ার হিংসাত্মক অঙ্গভঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে। স্নায়ুযুদ্ধের পর থেকে বেলারুশে এটি রাশিয়ার সবচেয়ে বড় সেনা মোতায়েন বলে মনে করা হচ্ছে । এমন পরিস্থিতিতে ইউক্রেন বলেছে যে এই ঘটনায় তারা মানসিক চাপে রয়েছে।
এদিকে ইউক্রেনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনতিবিলম্বে দেশটি ত্যাগ করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
গতকাল বৃহস্পতিবার এনবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে জো বাইডেন বলেন, অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের এখনই ইউক্রেন ত্যাগ করা উচিত।
রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে যুক্তরাজ্যও। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউরোপ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের মুখোমুখি হয়েছে।

আসন্ন যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে না বলে জানিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।
১৪ মিনিট আগে
ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত আইআইটি বোম্বেতে ২০ বছর বয়সী এক দলিত শিক্ষার্থী আত্মহত্যা করে মারা যান কিছুদিন আগে। সেই ঘটনার পর তাঁর সহশিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। এর মধ্যেই ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ’—বিষয়ে ন্যাশনাল টাস্ক ফোর্সের
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তেল চুক্তি সম্ভবত ‘এখন পর্যন্ত করা সবচেয়ে বড় চুক্তি।’ এই চুক্তির প্রসঙ্গ তুলে তিনি মন্তব্য করেছেন, ‘লুটের মাল বিজয়ীরাই পায়।’ হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য
২ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ যেতে প্রস্তুত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকের পর তিনি এই কথা জানান। যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আরও সতর্ক করে বল
৪ ঘণ্টা আগে