
ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন করা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে দূতাবাসের কর্মীদের স্বজনদের ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইউক্রেনের মার্কিন দূতাবাসে নিযুক্ত কর্মীদের স্বজনদের দেশটি ছাড়ার বিষয়ে নির্দেশনা জারি করেছে। এছাড়া দূতাবাসে অবস্থান করা অতিগুরুত্বপূর্ণ নয় এমন কর্মীদেরও ইউক্রেন ছাড়তে বলা হয়েছে। এমনকি ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও ইউক্রেন ছাড়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে রাশিয়া। চলমান উত্তপ্ত পরিস্থিতিতে ‘মার্কিন নাগরিকরা হয়রানির শিকার হতে পারে’ এমন আশঙ্কা থাকায় ইউক্রেন এবং রাশিয়ায় ভ্রমণ না করার জন্য সতর্ক করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘দূতাবাস খোলা থাকবে। তবে হোয়াইট হাউস থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছে ‘যেকোনো সময়’ আক্রমণ হতে পারে।’
তবে রাশিয়া বরাবরই ইউক্রেনে হামলার বিষয়টি অস্বীকার করে আসছে।
পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় এক লাখ রুশ সেনা ইউক্রেন সীমান্তে অবস্থান নিয়েছে।
উল্লেখ্য, ইউক্রেন পরিস্থিতি নিয়ে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়ছে। ইউক্রেনে রাশিয়ার হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিতে শুরু করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর জন্য গোলাবারুদসহ ৯০ হাজার কেজি সামরিক সহযোগিতা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

সৌদি আরবের আরামকো তেল স্থাপনাগুলোতে যে হামলা হয়েছে, তা ইসরায়েলিরাই চালিয়েছে এবং এটি একটি ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান। অর্থাৎ এই অপারেশন এমনভাবে সাজানো হয়েছে, যাতে হামলাকারীরা আড়ালে থাকবে এবং দায় হবে অন্য পক্ষের। এমনটি দাবি করেছেন এই বিষয়ে অবহিত এক ইরানি সামরিক সূত্র।
১৯ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে দেশটির সংখ্যালঘু কুর্দি জাতিগোষ্ঠী এবং ইরাকি কুর্দিদের ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি কুর্দি শীর্ষ নেতাদের সঙ্গে আলাপও করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই আলাপের পেছনে রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপ।
৩৪ মিনিট আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে বড় ধরনের প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভেন চার্লস উইটকফ জানিয়েছেন, ইরানকে আগামী ১০ বছর তাদের প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি বা ফুয়েলের মূল্য পরিশোধের প্রস্তাব...
১ ঘণ্টা আগে
ইরানের সশস্ত্র বাহিনীর খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় কার্যালয় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে (পুরো ইসরায়েলে) ক্ষেপণাস্ত্র সতর্কতা সাইরেন আর বন্ধ হবে না। ইসরায়েলি লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে