
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসনের বিষয়টি তিনি ভেবে দেখবেন। রিপাবলিকান-সমর্থিত বাজেট বিল নিয়ে একটি পুরোনো দ্বন্দ্ব আবারও চাঙা হওয়ার পর ট্রাম্প এই মন্তব্য করেন।
স্থানীয় সময় আজ মঙ্গলবার সময় সকালে সাংবাদিকেরা প্রেসিডেন্টকে প্রশ্ন করেন, তিনি কি মাস্ককে নির্বাসনের বিষয়টি নিয়ে ভাবছেন? উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি জানি না। আমাদের বিষয়টি ভালো করে খতিয়ে দেখতে হবে।’ এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন ইলন মাস্ক কংগ্রেসে বিবেচনাধীন একটি করছাড় ও ব্যয় বিলের সমালোচনা করে নতুন একটি রাজনৈতিক দল গঠনের হুমকি দেন।
ট্রাম্প বলেন, মাস্কের কোম্পানিগুলোর জন্য সরকার যেসব ভর্তুকি দেয়, তা পর্যালোচনার জন্য তিনি ডিওজিকে দায়িত্ব দিতে পারেন। ট্রাম্প বলেন, ‘আমাদের হয়তো ইলনের পেছনে ডিওজি লাগাতে হতে পারে। আপনারা জানেন, ডিওজি কী। ডিওজি হচ্ছে সেই দানব, যেটা ইলন মাস্ককে গিলে ফেলতে পারে।’
ট্রাম্প আরও বলেন, মাস্ক ‘খুবই বিরক্ত’, কারণ, তিনি বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে সরকারিভাবে দেওয়া ম্যান্ডেট হারিয়েছেন। তিনি হুঁশিয়ারি দেন, ‘তিনি হয়তো এরচেয়েও বড় কিছু হারাবেন।’
ট্রাম্প ও মাস্কের সম্পর্ক একসময় সহযোগিতা ও পারস্পরিক সমর্থনের ভিত্তিতে গড়ে উঠেছিল। কিন্তু গত মে মাসের শেষদিকে বাজেট বিল নিয়ে মাস্ক ট্রাম্পের সমালোচনা শুরু করার পর থেকে সেই সম্পর্কের চরম অবনতি ঘটে।
গত মাসে মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁর অনুসারীদের কাছে জানতে চান, ‘যুক্তরাষ্ট্রে কি এখন এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে, যারা দেশের ৮০ শতাংশ মধ্যপন্থীর প্রতিনিধিত্ব করবে?’
পরে এক অনুসারীর প্রস্তাবে সাড়া দিয়ে মাস্ক ওই নতুন দলের সম্ভাব্য নাম দেন ‘আমেরিকা পার্টি’। নামটি তাঁর আগের রাজনৈতিক উদ্যোগ ‘আমেরিকা পিএসি’-এর অনুরূপ। এই উদ্যোগের অংশ হিসেবে তিনি ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পসহ বিভিন্ন রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রায় ২৩৯ মিলিয়ন ডলার খরচ করেন।
বাজেট বিল নিয়ে তীব্র মতপার্থক্য ও মাস্কের নতুন দল গঠনের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে চাঞ্চল্য তৈরি করেছে। তবে ট্রাম্পের নির্বাসন-হুমকি এই দ্বন্দ্বকে আরও এক ধাপ সামনে এগিয়ে দিয়েছে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
১২ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
১৫ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১৫ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১৭ ঘণ্টা আগে