
জেফ বেজোসের একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ না করায় মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের পুলিৎজার পুরস্কারজয়ী কার্টুনিস্ট অ্যান টেলনেস পদত্যাগ করেছেন। তিনি পত্রিকাটির মালিক জেফ বেজোসসহ অন্য মিডিয়া ও প্রযুক্তি ব্যক্তিত্বদের নিয়ে একটি ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছিলেন। যেখানে তাঁরা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতজানু হয়ে আছেন বলে দেখানো হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম সাবস্ট্যাকে শেয়ার করা এক অনলাইন পোস্টে অ্যান টেলনেস তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেন, ‘এযাবৎ আমি যত কার্টুন জমা দিয়েছে, সেগুলোর বিপরীতে আমি আমি সম্পাদকীয় প্রতিক্রিয়া পেয়েছি, গঠনমূলক আলোচনা করেছি, কখনো কখনো ভিন্নমতও হয়েছে। তবে কাউকে বা কোনো কিছুকে নির্দিষ্ট করে লক্ষ্যবস্তু করার কারণে আমার কার্টুন কখনো খারিজ হয়নি। কিন্তু এবার তা হয়েছে।’
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন পোস্টের মতামত সম্পাদক ডেভিড শিপলি টেলনেসের কার্টুন প্রকাশ না করার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি বলেন, তিনি টেলনেস কার্টুনের বিষয়বস্তু নিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন, তার সঙ্গে একমত নন। শিপলি বলেন, ‘প্রত্যেক সম্পাদকীয় সিদ্ধান্ত কোনো অশুভ শক্তির প্রতিফলন নয়।’
শিপলি আরও জানিয়েছেন, তিনি টেলনেসের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘আমরা এই বিষয়ে এরই মধ্যে একটি কলাম প্রকাশ করেছি এবং আরেকটি কলাম অপর একটি ব্যঙ্গাত্মক লেখার জন্য নির্ধারিত ছিল।’
টেলনেস তাঁর সাবস্ট্যাক অ্যাকাউন্টে সেই কার্টুনের একটি খসড়া প্রকাশ করেছেন। ওই কার্টুনে বেজোসের পাশাপাশি মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, লস অ্যাঞ্জেলেস টাইমসের মালিক প্যাট্রিক সুন-শিয়ং এবং ওয়াল্ট ডিজনি কোম্পানির মাসকট মিকি মাউসের কার্টুন চরিত্র দেখা যায়।
টেলনেস বলেন, ‘যারা ট্রাম্পের আনুকূল্য পেতে মরিয়া—এই কার্টুনটি সেসব প্রযুক্তি ও মিডিয়ার ধনীপ্রধান নির্বাহীদের সমালোচনা করে তৈরি করা। সম্পাদকীয় পৃষ্ঠার সম্পাদকেরা যদি মনে করেন যে, কোনো কার্টুনের ভিজুয়াল রূপক অস্পষ্ট বা কার্টুনিস্টের উদ্দেশ্য সঠিকভাবে প্রকাশ করছে না, তখন এ ধরনের আপত্তি করা অস্বাভাবিক নয়। তবে এই কার্টুনের ক্ষেত্রে তা হয়নি।’
তিনি আরও বলেন, ‘পরিষ্কারভাবে বলতে গেলে, এমন উদাহরণ আছে যেখানে স্কেচ প্রত্যাখ্যাত হয়েছে বা সংশোধনের অনুরোধ করা হয়েছে, তবে কার্টুনের অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গির কারণে কখনো তা হয়নি। এটি এক বড় পরিবর্তন এবং একটি মুক্ত সাংবাদিকতার জন্য বিপজ্জনক।’
টেলনেস তাঁর পদত্যাগের ঘোষণা দিয়েছেন এমন একটি সময়ে, যখন ওয়াশিংটন পোস্ট এবং বেজোস কঠোর সমালোচনার মুখে পড়েছেন। এই সংবাদমাধ্যমটি গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে কোনো সম্পাদকীয় প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিল। একইভাবে, সুন-শিয়ংও লস অ্যাঞ্জেলেস টাইমসের সম্পাদকীয় বোর্ডকে হ্যারিসের সমর্থনে কোনো সম্পাদকীয় প্রকাশ করতে দেননি।

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে দায়িত্ব পালন করা সাবেক এক জেনারেলকে যুদ্ধাপরাধসহ একাধিক গুরুতর অভিযোগে সিরিয়ার কাছে হস্তান্তর করেছে লেবানন। আসাদ সরকারের পতনের পর এই প্রথম কোনো সাবেক উচ্চপদস্থ সিরীয় সামরিক কর্মকর্তাকে লেবানন থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কাছে...
৬ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা কিছু অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) রাতে হাইকমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় থাকা এসব স্থাপনা সরানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, স্থাপনাগুলো হাইকমিশন চত্বরের নির্ধারিত...
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেলে দেশটির সামরিক বাহিনী বা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে নতুন করে বিরোধে জড়াবেন না বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র...
৯ ঘণ্টা আগে
ভারতের তরুণ প্রজন্মের বদলে যাওয়া জীবনধারা ও সৌন্দর্যচর্চার প্রতি বাড়তে থাকা আগ্রহ দেশটির বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে এক বিশাল উত্থান ঘটাচ্ছে। বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জি এখন এই বাজারের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।
১০ ঘণ্টা আগে