ঢাকা: মাঝ আকাশে এক যাত্রীর সঙ্গে বিমানবালা ও সহযাত্রীদের হাতাহাতির ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করাতে হয়েছে । ডেলটা এয়ারলাইনসের এই উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টা যাচ্ছিল । অভিযুক্ত ওই যাত্রীটিকে আটক করেছে পুলিশ।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় রাতের দিকে এই ঘটনা ঘটে। হঠাৎই এক যাত্রী ক্ষেপে গিয়ে আক্রমণ করে বসেন দু’জন বিমানবালাকে। তাঁকে বাধা দিতেই বারবার হুমকি দেন, ‘উড়োজাহাজ নামিয়ে দেব!’ মাঝ আকাশে থাকা বিমানের পাইলট তখন অন্য যাত্রীদের সাহায্য চেয়ে বার্তা পাঠান। তার পরেই এগিয়ে আসেন কয়েক জন যাত্রী। পরে সকলে মিলে ওই অবাধ্য যাত্রীকে নিবৃত্ত করেন। ওই সময় উড়োজাহাজটিকে ওকলাহোমা সিটি বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। সেখানে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। পরে কিছু শারীরিক অস্বস্তির কথা জানানোয় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের একটি সূত্রের দাবি, ওই যাত্রীর কিছু মানসিক সমস্যা রয়েছে। তিনি ওই । ডেলটা এয়ারলাইনসের ছুটিতে থাকা কর্মী। তাঁর বয়স ২০। তবে পুরো ঘটনায় উড়োজাহাজের কোনো যাত্রী আহত হননি।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলা হয় যে, ওই যাত্রী উড়োজাহাজে দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছিল । পাশাপাশি উড়োজাহাজের অবতরণের জন্য হুমকি দিয়েছিল। কিন্তু ডেলটা এয়ারলাইনসের একজন মুখপাত্র সিবিএস নিউজকে গত শনিবার জানিয়েছেন, যেভাবে বলা হচ্ছে তা ঠিক নয়। ওই যাত্রী ইন্টারকম ব্যবহারের জন্য দরজার কাছে গিয়েছিলেন। সে দরজা খোলার চেষ্টা করেননি।

কুয়ালালামপুর থেকে সৌদি আরবের জেদ্দাগামী মালয়েশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ১৮৬ জন আরোহী নিয়ে এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের ওই উড়োজাহাজটি চেন্নাইয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
৩ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। আজ সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এবার মহাষ্টমীর দিন রাজ্যজুড়ে কোনো মদের দোকান ও বার খোলা রাখা যাবে না। পাশাপাশি বিসর্জনের শোভাযাত্রায় ডিজে সাউন্ড সিস্টেম পুরোপুরি নিষিদ্ধ করা হয়ে
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না। রাজা তৃতীয় চার্লসের পক্ষে পাঠানো এক চিঠিতে তাঁদের বর্তমান অবস্থান স্পষ্ট করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
গত ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী তিন বছরে ইসরায়েল ত্যাগ করেছেন প্রায় ১ হাজার ৪০০ জন চিকিৎসক। এক দশক আগের তুলনায় চিকিৎসকদের এই দেশত্যাগের সংখ্যা প্রায় দ্বিগুণ (৯৪ শতাংশ বৃদ্ধি)। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে...
৪ ঘণ্টা আগে