নির্বাচনী প্রচারে বক্তৃতার সময় গুলিতে আহত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
হোয়াইট হাউসের কর্মকর্তা বলেন, আজ রাতে (শনিবার) প্রেসিডেন্ট বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তবে ট্রাম্পের সঙ্গে বাইডেনের কী কথা হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি।
এ ছাড়া পেনসিলভানিয়ার গভর্নর যশ শাপিরো ও বাটলার এবং মেয়র বব ডানডয়ের সঙ্গেও কথা বলেছেন বাইডেন।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ডেলাওয়্যার থেকে আজ (শনিবার) রাতে প্রেসিডেন্ট ওয়াশিংটন ডিসিতে ফিরছেন ও আগামীকাল সকালে হোয়াইট হাউসে ফিরবেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ঘটনার বিষয়ে স্থানীয় সময় রোববার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রেসিডেন্ট বাইডেন হালনাগাদ তথ্য পাবেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের ওপর গুলি ছোড়ে এক হামলাকারী। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে।
বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গণমাধ্যমে জানিয়েছেন, এ ঘটনায় বন্দুকধারী ও আরেকজন সমর্থক নিহত হয়েছেন। সেই সঙ্গে দুজন সন্দেহভাজন আহত হয়েছেন।
ট্রাম্পের প্রচার শিবির বলেছে, ট্রাম্পকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আঘাতটি গুরুতর নয়।
ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা সম্পর্কিত আরও খবর পড়ুন:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরপ্রীতির কথা সর্বজনবিদিত। তিনি প্রায়ই বিভিন্ন দেশ সফরে যান। সম্প্রতি ২০২১ সালের পর থেকে তাঁর এসব সফরে সরকারি কোষাগার থেকে অন্তত ৫৫৭ কোটি ৫১ লাখ রুপি খরচ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজ্যসভায় দেওয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক লিখিত জবাবে এ তথ্য জানানো হয়ে
২৭ মিনিট আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জেদ্দায় অনুষ্ঠিত একটি সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই চুক্তিতে সই করবেন।
৩৫ মিনিট আগে
ইরানে ফিরে গেলে নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া দুই ইরানি নারী ফুটবলার ফাতেমেহ পাসানদিদেহ ও আতেফেহ রামেজানিসাদেহ অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন। নতুন নাগরিকত্ব পাওয়াকে তাঁরা নিজেদের জীবনের এক গুরুত্বপূর্ণ ও আবেগঘন অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন।
১০ ঘণ্টা আগে
পাকিস্তানে ধর্ম অবমাননার (ব্লাসফেমি) অভিযোগকে কেন্দ্র করে সহিংসতা ও গণপিটুনির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তত্ত্বাবধানে উগ্র ইসলামপন্থী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর অভিযানের ফলেই এই পরিবর্তন এসেছে বলে সরকার, নিরাপত্তা সূত্র ও বিশ্লেষকদের বরাতে জানিয়েছে রয়টার্স
১০ ঘণ্টা আগে