
মার্কিন সামরিক বাহিনীর হাতে আটক হওয়ার পর ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আজ সোমবার প্রথমবারের মতো নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হচ্ছে। মার্কিন আইন অনুযায়ী, একজন সাধারণ কয়েদির মতো নিউইয়র্কবাসীকে নিয়ে গঠিত জুরিবোর্ডের সামনেই তাঁর বিচার হবে।
একজন সাবেক রাষ্ট্রপ্রধানের বিচার সাধারণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জুরির মাধ্যমে হওয়াটা একটি বিরল ঘটনা হতে যাচ্ছে।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর আইনজীবীরা তাঁর গ্রেপ্তারকে ‘বেআইনি’ দাবি করে এক দীর্ঘ আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন।
ধারণা করা হচ্ছে, মাদুরোর আইনজীবীরা আদালতে যুক্তি দেবেন—একটি বিদেশি রাষ্ট্রের সার্বভৌম প্রধান হিসেবে মাদুরো যেকোনো ধরনের বিচারিক প্রসিকিউশন থেকে দায়মুক্তি (Immunity) পাওয়ার অধিকারী। তাই তাঁকে গ্রেপ্তার বা বিচার করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
তবে আইনি বিশেষজ্ঞরা বলছেন, মাদুরোর জন্য এই পথ বেশ কণ্টকাকীর্ণ হবে। কারণ যুক্তরাষ্ট্র মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে না। বিশেষত, ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর থেকে। অন্যদিকে ১৯৯০ সালে পানামার শাসক ম্যানুয়েল নরিয়েগাকেও একইভাবে সামরিক অভিযানের মাধ্যমে আটক করে আমেরিকায় আনা হয়েছিল। নরিয়েগাও ‘রাষ্ট্রপ্রধান’ হিসেবে দায়মুক্তির দাবি করেছিলেন; কিন্তু মার্কিন আদালত তা প্রত্যাখ্যান করেছিল।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে নিকোলা মাদুরোকে হাজির করার কথা রয়েছে। স্থানীয় সময় আজ দুপুরের দিকে বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের আদালতে তাঁকে নেওয়া হতে পারে।
মাদুরোর পাশাপাশি তাঁর স্ত্রী সিলিমা ফ্লোরেস, তাঁদের ছেরে এবং আরও তিনজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। মার্কিন প্রসিকিউটরদের দাবি, তাঁরা মাদক কার্টেলের সঙ্গে হাত মিলিয়ে হাজার হাজার টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচারের সুবিধা করে দিয়েছেন। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে মাদুরো ও তাঁর পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) গগনযান’সহ একাধিক গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ কর্মসূচিতে কর্মরত বিজ্ঞানীদের ইস্তফা ও স্বেচ্ছা অবসরের হার হঠাৎ বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে দেশটির মহাকাশ বিভাগ (ডিওএস)। মহাকাশ বিজ্ঞানীদের এই গণইস্তফা ঠেকাতে এবং জাতীয় গুরুত্বসম্পন্ন প্রকল্পগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে
৪ মিনিট আগে
গত মে মাসে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ভারতের যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। তাদের এই দাবির সঙ্গে সংহতি জানিয়ে গত ২৮ জুন থেকে আমরণ অনশন করছেন অধিকারকর্মী সোনম ওয়াংচুক।
১৩ মিনিট আগে
গাজায় জানাজায় অংশ নিতে জমায়েত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া উপত্যকাটিজুড়ে ইসরায়েলের একাধিক হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও একটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার....
৩ ঘণ্টা আগে
মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের জন্য ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে ফোনকল করার বিষয়টি নিয়ে আবারও দম্ভোক্তি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, তাঁর এই ব্যক্তিগত হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত বিষয়টি ‘আরও ভালোভাবে’ মিটেছে।
৪ ঘণ্টা আগে