
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তাঁর বিরুদ্ধে ফৌজাদারি মামলা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বিশেষ মার্কিন কৌসুঁলি জ্যাক স্মিথ। গত শুক্রবার পদত্যাগের আগে জমা দেওয়া এক প্রতিবেদনে তিনি বলেছেন, ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গিয়েও ক্ষমতা দখলে রাখতে ‘নজিরবিহীন অপরাধমূলক প্রচেষ্টা’ চালান ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে।
জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্তে উঠে এসেছে, ভোটগ্রহণ ও ভোট সার্টিফিকেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করেছিলেন ট্রাম্প। এ বিষয়ে চারটি অভিযোগ আনা হলেও পুনরায় প্রেসিডেন্ট পদে ফিরে আসার কারণে ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলো স্থগিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, জানুয়ারির ৬, ২০২১ তারিখে ক্যাপিটল হামলার সঙ্গে ট্রাম্পের সরাসরি যোগসূত্রের প্রমাণ পাওয়া যায়নি। তবে ট্রাম্পের সমর্থকরা কংগ্রেসে হামলা চালিয়ে ভোট সার্টিফিকেশন বন্ধের চেষ্টা করেছিলেন।
তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনী ফলাফলকে মিথ্যা বলে দাবি করেন ট্রাম্প এবং ভোটের সার্টিফিকেশন বাতিল করার জন্য অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। এমনকি বাইডেন জয়ী হওয়ার পরও ট্রাম্পকে জয়ী দেখাতে ভুয়া ইলেক্টরাল গ্রুপ ব্যবহার করার পরিকল্পনা করেন ট্রাম্প।
এসব অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বলেন, এগুলো তাঁর রাজনৈতিক ক্যাম্পেইন ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আনা হয়েছে।
প্রতিবেদনের দ্বিতীয় অংশে ট্রাম্পের বিরুদ্ধে ২০২১ সালে হোয়াইট হাউস ছাড়ার পর গোপনীয় নথি অবৈধভাবে সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে। তবে এই অংশটি এখনো প্রকাশ করা হয়নি।
স্মিথের প্রতিবেদনে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল আইনগত সত্যতা মিলেছে। তবে মার্কিন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, একজন প্রাক্তন প্রেসিডেন্টকে তাঁর দাপ্তরিক কার্যক্রমের জন্য অপরাধী হিসেবে চিহ্নিত করা যায় না।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
৩৮ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে