
ট্রাম্প প্রশাসন আশা করছে, সিরিয়া খুব শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের আরও দেশ যেন আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেয়, প্রেসিডেন্ট (ট্রাম্প) অবশ্যই সেই আশা করছেন।’
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, লেভিট বলেছেন, ‘প্রেসিডেন্ট (ট্রাম্প) যখন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তখন তিনি সিরিয়ার কাছে অন্যতম যে অনুরোধটি রেখেছিলেন, সেটি ছিল আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার জন্য।’
লেভিট আরও বলেন, ‘আমরা চাই, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি আসুক। এর জন্যই এটি সবচেয়ে কার্যকর উপায়।’ তিনি আরও জানান, ‘আমি নির্দিষ্ট কোনো সময়সীমা বলতে পারছি না। তবে এই প্রশাসন এটা ঘটতে দেখতে চায়। আমাদের আঞ্চলিক মিত্রদের এটা জানা উচিত।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালে মধ্যপ্রাচ্যে আলোচিত আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষরিত হয়। ওই সময় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয়। ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফও সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আভাস দিয়েছেন, শিগগিরই আরও কিছু দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দিতে পারে।
তিনি বলেন, ‘আব্রাহাম চুক্তিতে নতুন দেশের যোগ দেওয়ার ব্যাপারে বড় ধরনের ঘোষণা আসছে।’ সিএনবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আব্রাহাম চুক্তির পরিধি বাড়ানো প্রেসিডেন্টের অন্যতম মূল লক্ষ্য।’ তিনি জানান, ‘এমন কিছু দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আমরা আশাবাদী, যা কেউ কল্পনাও করেনি। এটা মধ্যপ্রাচ্যের জন্য একটি স্থিতিশীলতা বয়ে আনবে।’
এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা নিজেও আভাস দিয়েছিলেন, সঠিক পরিস্থিতি তৈরি হলে তারা আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। মার্কিন কংগ্রেসম্যান কোরি মিলসকে এপ্রিলে দেওয়া সাক্ষাৎকারে শারা জানিয়েছিলেন, অনুকূল পরিস্থিতি তৈরি হলে সিরিয়া আব্রাহাম চুক্তিতে যোগ দিতে প্রস্তুত।
এদিকে, ইসরায়েলি বাহিনীর ইরানে চালানো সামরিক অভিযানে সিরিয়া হস্তক্ষেপ করেনি। এর পেছনে গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে বলে মনে করছেন হাইফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাতজিয়া বারাম। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যম মা’আরিভে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
বারামের ভাষ্য, টানা ১২ দিন ধরে ইসরায়েলি বিমান যখন সিরিয়ার আকাশপথ ব্যবহার করে ইরানের আকাশসীমা অতিক্রম করছিল, তখন তেহরানের পাশাপাশি সিরিয়ার প্রেসিডেন্ট শারার দপ্তরও গোটা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। তার মতে, সিরিয়ার প্রেসিডেন্ট শারার নেওয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যতে উত্তর সীমান্তের স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বারাম বলেন, ‘আমি যদি শারার জায়গায় থাকতাম, আমার জনগণকে বুঝিয়ে দিতাম যে, চাইলে ইসরায়েলি বিমানবাহিনীকে কিছুটা বাধা দেওয়া সম্ভব হলেও আমার সেই ইচ্ছা নেই। কারণ, ইসরায়েলের ইরানকে যত বেশি আঘাত করা সম্ভব, সেটি আমার স্বার্থের পক্ষে যায়।’
তিনি আরও বলেন, ‘এটা খুবই স্পষ্ট যে, ইরানের প্রতি যেকোনো আঘাত সিরিয়ার নতুন সরকারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে দুর্বল করে দেয়। তাই ইরানকে দুর্বল করা মানে শারার সরকারের জন্য একরকম সুবিধা।’ বারামের ভাষ্য, ‘ইসরায়েলের অভিযানের ফলে শারা বুঝতে পেরেছেন, ইসরায়েল কেবল ইরান নয়, ইরাকের শিয়া মিলিশিয়া এবং হিজবুল্লাহ—এই দুই শক্তিকেও কার্যকরভাবে ঠেকাতে পারে। আর এ দুজনই শারার জন্য প্রাকৃতিক শত্রু।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলের কারণে শারা আমাদের প্রতি ভেতরে-ভেতরে কৃতজ্ঞ। কারণ, ইরান এখন তাকে উৎখাত করে আবারও সিরিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। শারা সেটা ভালোভাবেই জানেন। এখন ইরানের জন্য সেটা আগের তুলনায় কঠিন হয়ে গেছে।’

সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ড্রোন হামলার জের ধরে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দুই পক্ষের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ‘বোকামির মতো লঙ্ঘনের’ অভিযোগ আনার পর এই হামলা চালানো হলো।
৮ মিনিট আগে
নতুন করে সংঘাতে লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ অবস্থায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে চলমান আলোচনা ও ভঙ্গুর যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে।
৩৫ মিনিট আগে
ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলীয় কাসালোত্তি এলাকায় একই বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়সী গৃহকর্তা কামাল উদ্দিন, তাঁর স্ত্রী আরজু (৩৮) এবং তাঁদের ছয় বছর বয়সী কন্যাসন্তান আলিসিয়া।
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৫০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে...
১২ ঘণ্টা আগে