
ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর বাইডেন এমনটি বলেন।
এক বিবৃতিতে বাইডেন ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানান। এই হামলাকে অন্যায় বলেও আখ্যায়িত করেন তিনি।
বিবৃতিতে বাইডেন বলেন, জেলেনস্কি আমাকে বিশ্বের নেতাদের কাছে প্রেসিডেন্ট পুতিনের স্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্টভাবে কথা বলতে এবং ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি জি৭ নেতাদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন। পাশপাশি রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথাও জানান বাইডেন।
তিনি বলেন, আমরা ইউক্রেন এবং ইউক্রেনের জনগণকে সমর্থন ও সহায়তা প্রদান অব্যাহত রাখব।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈরুতে কোনো সেনা যাবে না। যেসব সেনা সেখানে যাওয়ার পথে ছিল, তাদেরও ফিরিয়ে আনা হয়েছে।’
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তিনি লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ করেছেন এবং সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।
৩ ঘণ্টা আগে
রাশিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ফ্রান্স। ‘ট্যাগর’ নামের জাহাজটি রাশিয়ার একটি বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। গত কয়েক মাসে এটি তৃতীয়বারের মতো কোনো নিষেধাজ্ঞাভুক্ত রুশ তেলবাহী ট্যাংকার জব্দের ঘটনা।
৯ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান ও হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। আজ সোমবার দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে...
১০ ঘণ্টা আগে