
তীব্র তুষারপাত ও হাড়কাঁপানো ঠান্ডায় ইউরোপজুড়ে ভ্রমণে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। মহাদেশটির বিভিন্ন স্থানে আবহাওয়াজনিত দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ সড়কে গাড়ি চালাতে গিয়ে ফ্রান্সে পৃথক ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। অন্যদিকে বসনিয়ার রাজধানী সারাজেভোতে প্রায় ১৬ ইঞ্চি (৪০ সেমি) তুষারপাতের মধ্যে গাছের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পুরো ইউরোপে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। এতে প্যারিস এবং আমস্টারডাম বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। পরিস্থিতির এই ভয়াবহতা আজ বুধবার পর্যন্ত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় রাস্তার ওপর জমে থাকা বরফে গাড়ি পিছলে গিয়ে পৃথক দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
প্যারিসে সড়ক দুর্ঘটনায় আরও দুজন প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, পূর্ব প্যারিসে একটি ছোট গাড়ি ও মালবাহী লরির সংঘর্ষে একজন নিহত হন। অন্য দুর্ঘটনায় তুষারপাতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সি রাস্তার কিনারে ধাক্কা খেয়ে মার্ন নদীতে পড়ে গেলে চালক নিহত হন।
বলকান অঞ্চলের দেশগুলোতেও তুষারপাত এবং ভারী বৃষ্টি হয়েছে। গত সোমবার সারাজেভোতে ভেজা তুষারের ভারে নুয়ে পড়া একটি গাছ ভেঙে এক নারীর ওপর পড়লে তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো বলেন, আজ বুধবার আরও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।
তিনি জনগণকে অপ্রয়োজনে ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানান এবং যতটা সম্ভব বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেন।
ফ্রান্সের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ তুষারপাতের কারণে ৩৮টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হবে। দেশের অনেক এলাকায় এরই মধ্যে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বিশাল বিলবোর্ড টানানো হয়েছে। বিলবোর্ডটিতে ট্রাম্পকে একটি খোলা কফিনে শায়িত অবস্থায় দেখানো হয়েছে। এর গায়ে ফারসি ও ইংরেজি ভাষায় লেখা হয়েছে, ‘উই উইল কিল ট্রাম্প’ (আমরা ট্রাম্পকে হত্যা করব...
১ ঘণ্টা আগে
ফিফা ক্লাব বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে ফুটবল উন্মাদনা এবারও রক্তাক্ত রূপ নিয়েছে। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, দুর্ঘটনা ও অন্যান্য সহিংস ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে আকস্মিকভাবে বরখাস্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থানে মানুষ রাস্তায় নেমে আসেন।
২ ঘণ্টা আগে
মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনের বেশি রোহিঙ্গা মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। আইওএম এবং ইউএনএইচসিআর জানিয়েছে, রাখাইন ও কক্সবাজার থেকে যাত্রা করা নৌকাগুলোতে প্রধানত রোহিঙ্গা শরণার্থী ছিল। আন্তর্জাতিক সহায়তা ও উদ্ধার অভিযান জোরদারের আহ্বান জানিয়েছে সংস্থা দুটি।
২ ঘণ্টা আগে