
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন। রায়ের পর থেকে রয়েছেন কারাগারে। সেই ডেরেক শোভিন গতকাল শুক্রবার কারাগারে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব প্রিজন ডেরেক শোভিনের ছুরিকাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শোভিন অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনের ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশন নামে একটি কারাগারে বন্দী ছিলেন। কারাগারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, কারাগারের আরেক বন্দী শোভিনকে ছুরিকাঘাত করেছে। তবে ওই বন্দীর পরিচয় প্রকাশিত হয়নি।
ফেডারেল ব্যুরো অব প্রিজন জানিয়েছে, শোভিনের ওপর হওয়া ছুরিকাঘাতটি বেশ গুরুতর, এমনকি প্রাণঘাতীও হতে পারে। তাই তাঁকে একটি হাসপাতালে নেওয়া হয়েছে জরুরি চিকিৎসার জন্য। এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্যুরো।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হন। জর্জ ফ্লয়েডকে আটক করতে গিয়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন হাঁটু দিয়ে তাঁর ঘাড় চেপে ধরেন। এতে দম বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড। এই হত্যায় ডেরেক শোভিন ছাড়াও আরও তিন পুলিশ কর্মকর্তা অভিযুক্ত হন।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৬ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
১০ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
১০ ঘণ্টা আগে