
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বিক্রির জন্য রাখা পুরোনো জিনিসপত্র থেকে নামমাত্র মূল্যে কেনা হয়েছিল চিত্রকর্মটি। চার বছর ধরে গবেষণা করে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন, এটি বিশ্ববিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের আঁকা।
সম্প্রতি প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, ১৮৮৯ সালে ফ্রান্সের একটি মানসিক হাসপাতালে থাকার সময় ভ্যান গগ এই পোর্ট্রেটটি এঁকেছিলেন। চিত্রকর্মটির ক্যানভাসের বুনন, রঙের রাসায়নিক গঠন এবং অন্যান্য বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে‘ এলএমআই গ্রুপ ইন্টারন্যাশনাল’ নামে একটি শিল্প গবেষণা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, ২০১৬ সালে এক প্রাচীন শিল্পসংগ্রাহক এটি কিনেছিলেন। চিত্রকর্মটির নিচের ডানদিকে ‘এলিমার’ নামে একটি শব্দ খোদাই করা আছে। ১৮ ইঞ্চি বাই ১৬.৫ ইঞ্চির ওই চিত্রকর্মটিতে দেখা যায়, একজন বৃদ্ধ জেলে পিপে মুখে দিয়ে মাছ ধরার জাল ঠিক করছেন।
বিশেষজ্ঞদের মতে, ভ্যান গগ এটি ডেনিশ শিল্পী মাইকেল অ্যাঙ্কারের (১৮৪৯-১৯২৭) একটি চিত্রকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে এঁকেছিলেন। তিনি প্রায় সময়ই অন্য শিল্পীদের কাজ থেকে অনুপ্রেরণা নিয়ে নিজস্ব শৈলীতে চিত্র আঁকতেন।
গবেষকেরা ক্যানভাসে একটি চুলও খুঁজে পান এবং সেটি বিশ্লেষণের জন্য পাঠানো হয়। পরীক্ষায় দেখা যায়—এটি একজন পুরুষের চুল। তবে এটিকে ভ্যান গগের বংশধরদের ডিএনএ-এর সঙ্গে মেলানো সম্ভব হয়নি। কারণ চুলটি অনেক বেশি পুরোনো ও ক্ষতিগ্রস্ত।
এত বিশদ গবেষণার পরও আমস্টারডামের ভ্যান গগ মিউজিয়ামের অনুমোদন পাওয়া এখনো বাকি রয়ে গেছে। ২০১৮ সালে আগের মালিক যখন চিত্রকর্মটি ভ্যান গগের বলে দাবি করেন, তখন ভ্যান গগ মিউজিয়াম এটিকে তাঁর চিত্রকর্ম হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল। তবে এলএমআই গ্রুপ দৃঢ়ভাবে বিশ্বাস করে এটি ভ্যান গগের একটি আসল চিত্রকর্ম। সংস্থাটি ২০১৯ সালে মাত্র কয়েক শ ডলারের বিনিময়ে চিত্রকর্মটি কিনে নিয়েছিল।
ভ্যান গগ তাঁর জীবদ্দশায় প্রায় ৯০০টি চিত্রকর্ম এঁকেছিলেন। তিনি বাইপোলার ডিসঅর্ডার ও বর্ডারলাইন পারসোনালিটি ডিসঅর্ডারে ভুগছিলেন। ১৮৮৮ সালে নিজের কান নিজেই কেটে ফেলার পর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৮৯০ সালে মাত্র ৩৭ বছর বয়সে আত্মহত্যা করেন।
এলএমআই গ্রুপ বলেছে, ‘ভ্যান গগের একটি নতুন চিত্রকর্ম আবিষ্কৃত হওয়া অস্বাভাবিক কিছু নয়।’ বলা হয়ে থাকে, ভ্যান গগ তাঁর অনেক কাজই হারিয়ে ফেলেছিলেন। অনেকগুলো চিত্রকর্ম বন্ধুদেরও দিয়ে দিয়েছিলেন। সংরক্ষণের প্রতি তিনি কিছুটা অমনোযোগী ছিলেন।
নতুন চিত্রকর্মটিকে ভ্যান গগের জীবনের শেষ ও সবচেয়ে অশান্ত সময়ের একটি গভীর ব্যক্তিগত চিত্রকর্ম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানবপাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
২৩ মিনিট আগে
সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী আজ সোমবার বাব এল–মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখল করেছে। সামরিক ও সরকারি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। গত মাসে ইরান-সমর্থিত হুতিরা যেসব এলাকায় অগ্রসর হয়েছিল, সেসব এলাকা পুনর্দখল করে তাদের গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে সরিয়ে দিতে সরকারি বাহিনী লড়াই করছে
১ ঘণ্টা আগে
স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পার্লামেন্টে সংখ্যালঘু অবস্থানে থাকা তাঁর সরকারের প্রস্তাব করা আবাসন সহায়তা সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে