
ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ব্যাপারে জোটটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের দেওয়া তথ্যমতে, ইউক্রেনে অস্ত্র পাঠানোর সব খরচ বহন করবে ন্যাটো। ট্রাম্প বলেন, ‘আমরা ন্যাটোর কাছে অস্ত্র পাঠাচ্ছি। আর সেসব অস্ত্রের সম্পূর্ণ খরচ বহন করছে ন্যাটো। এসব অস্ত্রের মধ্যে থাকবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র।’ এ বিষয়ে ন্যাটোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গতকাল বৃহস্পতিবার, ন্যাটো মহাসচিব মার্ক রুটে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিশ্চিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। ওই পোস্টে তিনি লেখেন, ‘ইউক্রেনের জন্য আরও গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছি। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। এ ছাড়া, সহযোগী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যাতে ইউক্রেন প্রয়োজনীয় সহায়তা পায়।’
এদিকে, ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে প্যাট্রিয়ট সিস্টেম ভাগাভাগি করা নিয়ে সক্রিয়ভাবে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মালয়েশিয়ার কুয়ালালামপুরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন দেশে প্যাট্রিয়ট পাঠানো হচ্ছে। যদি কোনো দেশ তাদের চাহিদা কিছুটা পিছিয়ে দিয়ে সেটি ইউক্রেনে পাঠাতে সম্মত হয়, তাহলে সেটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান।’
এর আগে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তাঁর প্রশাসন ইউক্রেনে আরও একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর কথা বিবেচনা করছে। ট্রাম্প বলেন, ‘ইউক্রেন আরও একটি প্যাট্রিয়ট চেয়েছে, অনুরোধ করেছে। এটি একটি অত্যন্ত দুর্লভ এবং ব্যয়বহুল ব্যবস্থা। ব্যাপারটা বিবেচনা করছি আমরা।’
এনবিসি নিউজকে দেওয়া বৃহস্পতিবারের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, আগামী সোমবার তিনি রাশিয়া নিয়ে একটি ‘গুরুত্বপূর্ণ ঘোষণা’ দেবেন। তবে, ওই ঘোষণা কেমন হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
৪ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
৬ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
৭ ঘণ্টা আগে