অতি ধনীরা তাঁদের সম্পদের সামান্য অংশ দান করলে বিশ্বের বহু মানুষের দুবেলা দুমুঠো খাবার জোটানো সম্ভব। চাইলে অতি ধনীদের কোনো একজনের একবারের দানেই বিশ্বজুড়ে অনাহারে মৃত্যুর ঝুঁকিতে থাকা মানুষ প্রাণে বাঁচবে।
সম্প্রতি মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি বলেছিলেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ডেভিড বিসলি।
সাক্ষাৎকারে তিনি বলেন, ৪ কোটি ২০ লাখ মানুষ আক্ষরিক অর্থে মারা যাবে যদি আমরা ৬০০ কোটি ডলারের সহায়তা তাঁদের কাছে না পৌঁছাতে পারি। এ সময় টেসলা ও স্পেস এক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের মাত্র ২ শতাংশ সম্পদেই মিটতে পারে পুরো বিশ্বের খাদ্য সংকট-এমন মন্তব্যও করেন তিনি।
বিসলির এমন দাবির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ইলন মাস্ক। ডব্লিউএফপি এটা ব্যাখ্যা করতে পারলে তাৎক্ষণিক শেয়ার বিক্রি করে ওই পরিমাণ অর্থ জোগাড় করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
টুইটারে এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। ড. এলাই ডেভিড নামে এক গবেষক টুইটারে সিএনএনের ওই খবরটির শিরোনামের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ইলন মাস্কের ২ শতাংশ সম্পদ ৬০০ কোটি ডলার। ২০২০ সালে ডব্লিউএফপি ৮৪০ কোটি ডলার তহবিল সংগ্রহ করে। তাহলে কেন এই টাকা বিশ্বের ক্ষুধা সমস্যা দূর করতে পারলো না?
এই টুইটের নিচেই গতকাল রোববার মন্তব্য করেছেন ইলন মাস্ক। তিনি লিখেছেন, ডব্লিউএফপি এই টুইটার থ্রেডে এসে যদি ৬০০ কোটি ডলারে কীভাবে বিশ্বের ক্ষুধা সমস্যা দূর হবে সেটি ব্যাখ্যা করতে পারে তাহলে, আমি এখনই টেসলার শেয়ার বিক্রি করে সেই টাকার জোগান দেব।
সেই সঙ্গে তিনি এও বলেছেন, তবে হিসাবটা হতে হবে উন্মুক্ত, যাতে সাধারণ মানুষ পরিষ্কার দেখতে পান সেই টাকা কীভাবে খরচ হবে।
ঠিক এর নিচে ইলন মাস্ক এবং ড. এলাই ডেভিডকে ট্যাগ করে ডেভিড বিসলি লিখেছেন, আমরা কখনোই বলিনি যে,৬০০ কোটি ডলার বিশ্বের ক্ষুধা সমস্যা মিটিয়ে দেবে। এটা একটা এককালীন অনুদান যা এই নজিরবিহীন খাদ্য সংকটের মধ্যে ৪ কোটি ২০ লাখ মানুষের জীবন বাঁচাতে পারে।
ড. এলাই ডেভিডকে উদ্দেশ করে দ্বিতীয় টুইটে বিসলি লিখেছেন, আপনি যে ৮৪০ কোটি ডলারের কথা উল্লেখ করেছেন, সেটি দিয়ে ২০২০ সালে ১১ কোটি ৫০ লাখ মানুষের খাদ্য সহায়তা দিয়েছি। কোভিড, সংঘাত ও জলবায়ু পরিবর্তন জনিত যে জটিল সংকট তৈরি হচ্ছে সেটা মোকাবিলায় এখন আমাদের বর্তমান তহবিলের সঙ্গে আরও ৬০০ কোটি ডলারের বেশি অর্থ দরকার।
উল্লেখ্য, ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে ইলন মাস্কের বর্তমান নিট সম্পদ ৩১ হাজার ১০০ কোটি ডলার। বর্তমান দরে সে সম্পদের ২ শতাংশ বিক্রি করলে ৬০০ কোটি ডলারের বেশি নগদ অর্থ পাওয়া যাবে।

গাজায় জানাজায় অংশ নিতে জমায়েত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া উপত্যকাটিজুড়ে ইসরায়েলের একাধিক হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও একটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার....
১১ মিনিট আগে
মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের জন্য ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে ফোনকল করার বিষয়টি নিয়ে আবারও দম্ভোক্তি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, তাঁর এই ব্যক্তিগত হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত বিষয়টি ‘আরও ভালোভাবে’ মিটেছে।
৪৩ মিনিট আগে
শত শত দাবানলে পুড়েছ কানাডা। আর প্রতিবেশি দেশটি থেকে আসা দাবানলের ধোঁয়ায় ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। আর ‘নোংরা’ ধোঁয়া ছড়ানোর অভিযোগ এনে দেশটির ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
১৫ ঘণ্টা আগে