২০২৫ সালে খাদ্য ও পানীয়সহ অন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছে চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (সিআইপিএস)। সরবরাহ ও পরিবহনে বিশ্বব্যাপী কিছু সমস্যার কারণে এই দাম বাড়ার আশঙ্কা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিআইপিএস জানিয়েছে ভূরাজনৈতিক অস্থিরতা, পণ্য সরবরাহে বাধা ও সাইবার নিরাপত্তাজনিত সমস্যার কারণে ইলেকট্রনিকস, যন্ত্রপাতি, রাসায়নিক ও জ্বালানিসহ অন্যান্য পণ্যের দামও বাড়তে পারে।
বিশ্বব্যাপী ১৫০টি দেশের প্রায় ৬৪ হাজার সদস্যের প্রতিনিধিত্বকারী এই আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার গবেষণা অনুযায়ী, খাদ্য ও পানীয়সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উৎপাদন ও সরবরাহের খরচ চলতি বছরে এক-পঞ্চমাংশ পর্যন্ত বাড়তে পারে। এই খরচ প্রতিষ্ঠানগুলো সরাসরি ভোক্তাদের ওপর চাপিয়ে দেবে।
এদিকে লোহিত সাগর দিয়ে চলাচল করা পণ্য পরিবহনকারী জাহাজগুলোতে হুতি বিদ্রোহীদের হামলার কারণে রুট পরিবর্তনে করতে হয়েছে। এর ফলে পরিবহন খরচ বেড়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের শ্রমিক অসন্তোষের কারণে বন্দর কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে যদি ডোনাল্ড ট্রাম্প আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপ করেন তাহলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যে আমদানির ওপর ১০ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
সিআইপিএসের প্রধান নির্বাহী বেন ফ্যারেল বলেন, ‘এই পরিস্থিতিগুলো কার্যকরভাবে মোকাবিলা করা না হলে, ভোক্তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি হবে।’
সম্প্রতি সিআইপিএসের এই জরিপে আরও দেখা গেছে, শুল্ক আরোপ করার আগেই আগামী মাসে যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, কম্পিউটারের যন্ত্রাংশ এবং ধাতব বস্তুর উৎপাদন খরচ ৫ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
ফ্যারেল বলেন, ‘মার্কিন শুল্কের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাঘাত ঘটলে বিশ্ববাজারেও এর প্রতিকূল প্রভাব পড়বে। ভোক্তাদের আস্থা এবং বিশ্ববাজারে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে হলে দক্ষতার সঙ্গে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে।’

ছাত্র আন্দোলনের কর্মী উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের মামলায় গতকাল বুধবার বিচারপতি প্রতিভা এম. সিং ও বিচারপতি দীনেশ ভাটের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এই দুই ছাত্র নেতা ৬ বছরে ধরে বিনা বিচারে বন্দী।
৩৩ মিনিট আগে
ইরাক থেকে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ত (আইএসআইএল বা আইএস) বিরোধী মিশনে থাকা সর্বশেষ মার্কিন সেনাদেরও প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ ১২ বছরের সামরিক মিশনের আনুষ্ঠানিক সমাপ্তি হলো।
২ ঘণ্টা আগে
রাশিয়া ন্যাটোকে সতর্ক করে বলেছে, পশ্চিমা সামরিক জোট যদি বাল্টিক সাগরের তীরে অবস্থিত রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, তাহলে রাশিয়া তার পুরো সামরিক অস্ত্রভাণ্ডার, এমনকি পারমাণবিক অস্ত্রও ব্যবহার করতেও প্রস্তুত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
আফগানিস্তানে তথাকথিত সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, এসব হামলায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা ও হামলার ফলাফল সম্পর্কে স্বাধীনভাবে যাচাই
৩ ঘণ্টা আগে