
গাজায় মানবিক যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনের কথা জানিয়েছে পরিষদের অস্থায়ী সদস্য আলজেরিয়া। আগামী মঙ্গলবার সেই প্রস্তাব উত্থাপিত হওয়ার কথা। তবে তার আগেই এই প্রস্তাবে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত সপ্তাহ দুয়েকেরও বেশি সময় আগে এই যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব আনেন। কিন্তু এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, এই প্রস্তাব বর্তমানে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে যে ‘স্পর্শকাতর আলোচনা চলছে’ সেটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সেই প্রক্রিয়াকে ভেস্তে দিতে পারে।
জাতিসংঘের একটি কূটনৈতিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, আগামী মঙ্গলবার নিরাপত্তা পরিষদে এই যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপনের জন্য গতকাল শনিবার আবেদন করেছে আলজেরিয়া। এই প্রস্তাব গৃহীত হওয়ার জন্য নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯ সদস্যের সমর্থন লাগবে এবং স্থায়ী পাঁচ সদস্যের—যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া—এই প্রস্তাবে ভেটো থাকা চলবে না।
লিন্ডা থমাস-গ্রিনফিল্ড শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এই খসড়া রেজুলেশনে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা সমর্থন করে না। এই অবস্থায় এটি ভোটের জন্য উত্থাপিত হলে তা যুক্তরাষ্ট্র গ্রহণ করবে না।’ এর আগেও দুবার নিরাপত্তা পরিষদে গাজায় হামাস-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধের প্রস্তাব উত্থাপিত হয়েছিল। কিন্তু দুবারই যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভেটো দিয়েছে।
অন্য দুবার যুক্তরাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত ছিল। তবে এ দুই প্রস্তাবে মূলত গাজায় আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি উত্থাপিত হয়েছিল।

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে নিখোঁজ ছয়জনের সন্ধানে মঙ্গলবারও উদ্ধার অভিযান চলছিল। টোকিওর কাছের চিবা প্রিফেকচারে বিকেল পর্যন্ত ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন ছিল।
৩ মিনিট আগে
চারদিকে ধ্বংসযজ্ঞ। কখন হামলা হয় কেউ জানে না। এমন করেই সকাল হয়, রাত নামে। যে বয়সটায় ব্যাগ কাঁধে স্কুলের দিকে ছুট দেওয়ার কথা, সে বয়সে এমন আতঙ্কেই জীবন কাটছে গাজার শিশুদের। তবুও নতুন স্বপ্ন দেখছে তারা। প্রায় তিন বছর পর শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলো গাজাতে। তবে আগের সেই স্কুল ভবনে নয়। নেই স্কুলের পোশাক
১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতে আরও একটি চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ পরিচয় দেওয়া তিন ব্যক্তি একটি পার্কের ভেতরে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে এই ভয়াবহ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার আশায় ভারত কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। সর্বশেষ, দেশটি ভারতের এই অবস্থানের প্রতি মধ্য ইউরোপের চারটি দেশের সম্মিলিত সমর্থন পাওয়া গেছে। এর ফলে বৈশ্বিক সংস্থাটির সংস্কারের কয়েক দশক পুরোনো দাবিতে নতুন কূটনৈতিক গুরুত্ব যুক্ত হয়েছে।
২ ঘণ্টা আগে