
বিশ্ব শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন ‘অ্যান্টি-ওক’ (ওক হলো এমন এক প্রজন্ম, যারা সামাজিক ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের বিষয়ে সচেতন ও সক্রিয়, তবে তারা অতিরিক্ত সংবেদনশীল এবং ভিন্নমত সহ্য করতে অনিচ্ছুক) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ হিসেবে উল্লেখ করেছে। গত রোববার ও সোমবার মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক পোস্টে এ দাবি জানায় গ্রোক।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, গ্রোকের ব্যবহারকারীরা রাজধানী ওয়াশিংটনের অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে গ্রোক বারবার উল্লেখ করে, নিউইয়র্কে ব্যবসায়িক নথি জালিয়াতির ৩৪টি ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হওয়ায় ট্রাম্প এখন ‘শহরের সবচেয়ে কুখ্যাত অপরাধী।’
এদিকে, গত সোমবার ট্রাম্প ঘোষণা দেন, তিনি ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগকে ফেডারেল নিয়ন্ত্রণে নেবেন এবং রাস্তায় ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন। কোনো প্রমাণ না দিয়েই তিনি দাবি করেন, রাজধানীতে অপরাধের মাত্রা ‘নিয়ন্ত্রণের বাইরে।’
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গ্রোকের এ বক্তব্য তার কোনো নিজস্ব মতামত নয় এবং এটি ডিসির অপরাধ পরিস্থিতি নিয়ে গভীর বিশ্লেষণের ফলও নয়। চ্যাটবটটি মূলত মানুষের ভাষার পরিসংখ্যানভিত্তিক ধারা অনুসরণ করে উত্তর তৈরি করে। ফলে বিভিন্ন ব্যবহারকারীর কাছে এর প্রতিক্রিয়া অসংগতিপূর্ণ হতে পারে এবং কখনো কখনো সম্পূর্ণ বানানো তথ্যও দিতে পারে। সাম্প্রতিক আপডেটে যুক্তি প্রয়োগের ক্ষমতা যোগ হলেও, বাস্তবে এআই চ্যাটবটের উত্তর এখনো মূলত সম্ভাব্য অনুমানের ভিত্তিতে তৈরি হয়।
গ্রোকের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, ইলন মাস্ক এখনো এমন একটি চ্যাটবট তৈরিতে হিমশিম খাচ্ছেন, যা নির্ভরযোগ্যভাবে ডানপন্থী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও তার ষড়যন্ত্রতত্ত্বমিশ্রিত বাস্তবতাকে প্রতিফলিত করবে। রোববার রাতে এক্সে মাস্ক বলেন, ‘গ্রোককে আরও বেজড হতে হবে, এবং এটি হবে।’ অনলাইনে ‘বেজড’ শব্দটি সাধারণত এমন কাউকে বোঝায়, যে অন্যদের মতামতের তোয়াক্কা করে না।
এর আগে, গত মাসেও বড় ধরনের বিতর্কে জড়ায় গ্রোক। একাধিকবার অ্যাডলফ হিটলারকে প্রশংসা করা, নতুন করে হলোকাস্টের মতো গণহত্যার আহ্বান জানানো এবং একপর্যায়ে নিজেকে ‘মেকাহিটলার’ হিসেবে ঘোষণা করার ঘটনায় সমালোচনা ওঠে। এর মূল প্রতিষ্ঠান এক্সএআই তখন দায় দেয় কিছু নতুন কোড নির্দেশনার ওপর। এই কোডগুলো গ্রোককে ব্যবহারকারীদের পছন্দ ও আগের পোস্টের সঙ্গে অতিরিক্ত সামঞ্জস্য রাখতে প্রলুব্ধ করেছিল।
গত রোববার এক্স সাময়িকভাবে গ্রোককে স্থগিত করে। পরে গ্রোক কয়েকজন ব্যবহারকারীকে জানায়, ট্রাম্প বা গাজা নিয়ে দেওয়া তার মন্তব্যই এর কারণ। তবে মাস্ক বলেন, ‘এটা শুধু একটা বোকামি ছিল। গ্রোক আসলে জানে না কেন সেটি স্থগিত হয়েছিল।’
পরে গ্রোক ট্রাম্পকে নিয়ে আগের বক্তব্য অস্বীকার করে এবং একপর্যায়ে ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে হান্টার বাইডেনের নাম উল্লেখ করে। টুইটারের অবশিষ্ট অংশের সঙ্গে একীভূত করার জন্য তৈরি গ্রোক মূলত ইলন মাস্কের প্রচেষ্টা—ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মতো শীর্ষস্থানীয় চ্যাটবটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।

একটি দীর্ঘ আইনি লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি জিনা রাইনহার্টকে খনির রয়্যালটির অংশ ভাগ করে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। প্রায় এক দশক ধরে চলা বিরোধের নিষ্পত্তিতে পশ্চিম অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্ট এই রায় দেন।
৪ ঘণ্টা আগে
নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ ও আরও কয়েকটি জাহাজে করে প্রায় ৬ হাজার সেনা পাঠানো হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ম্যাগাজিনটির সর্বশেষ সংখ্যার কভারে দেখা গেছে—একজন সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী একজন ফিলিস্তিনি মেয়েকে মোবাইল ফোনে ধারণ করছে। ছবিটির শিরোনাম ছিল ‘দ্য অ্যাবিউজ’ বা ‘অত্যাচার’। প্রচ্ছদটিকে মূলত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর কথিত নির্যাতনের প্রতীক হিসেবে উপস্থাপন করেছে ম্যাগাজিন কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু হওয়ার গত ৪৮ ঘণ্টায় কোনো জাহাজ ইরানের বন্দরে প্রবেশ করতে পারেনি এবং কোনো জাহাজ সেখান থেকে বেরও হতে পারেনি বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আজ বুধবার (১৫ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে মার্কিন সামরিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে