
বাইবেলের দোহাই দিয়ে বিবাহবিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সিনেটর অ্যাঞ্জেলা প্যাক্সটন। তিনি বলেছেন, তাঁর বৈবাহিক জীবন ঈশ্বরকে সম্মান করছে না বিধায় তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
গতকাল বৃহস্পতিবার অ্যাঞ্জেলা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দি ইনডিপেনডেন্ট।
রিপাবলিকান পার্টির এই সিনেটর ঘোষণাটি এমন সময় দিলেন, যখন তাঁর স্বামী টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন আগামী বছরে অঙ্গরাজ্যটির সিনেট নির্বাচনে দলটির মনোনয়ন পেতে ব্যস্ত সময় পার করছেন। তাঁর প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সিনেটর জন করনিন।
বিবাহবিচ্ছেদের বিষয়ে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যাঞ্জেলা বলেন, ‘আজ ৩৮ বছরের দাম্পত্যজীবনের পর আমি বাইবেলের নির্দেশিত নীতিমালার ভিত্তিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছি।
‘আমি বিশ্বাস করি, বিয়ে একটি পবিত্র অঙ্গীকারনামা। আমি আন্তরিকভাবে মিটমাটের চেষ্টা চালিয়ে গিয়েছি। কিন্তু সম্প্রতি কিছু বিষয় আমার গোচরে এসেছে। তার ভিত্তিতে আমি মনে করি না এই সম্পর্ক ঈশ্বরকে সম্মান জানাচ্ছে বা আমার নিজের, আমার সন্তানদের বা কেনের জন্য ভালো কিছু বয়ে আনবে।’
২০১৯ সাল থেকে উত্তর-পূর্ব টেক্সাসের একটি জেলার প্রতিনিধিত্ব করে আসা অ্যাঞ্জেলা পোস্টটিতে আরও বলেন, ‘আমি দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি। কারণ, আমি জানি, ঈশ্বর সবকিছু এমনভাবে ঘটান, যাতে শেষ পর্যন্ত তা তাঁর প্রিয় মানুষদের মঙ্গলের জন্যই হয়।’
দি ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, অ্যাঞ্জেলার এই পোস্ট তাঁর স্বামীর সিনেট নির্বাচনের প্রচারে বিঘ্ন ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, এই বিবাহবিচ্ছেদের ঘোষণাকে কেন্দ্র করে যদি আগামী দিনে কোনো আপত্তিকর বা বিতর্কিত তথ্য সামনে আসে।
টেক্সাসের আদালতে স্ত্রী ডিভোর্সের আবেদন জমা দেওয়ার পর অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এক বিবৃতি দেন।
তাতে তিনি বলেন, ‘অসংখ্য রাজনৈতিক আক্রমণ ও জনসমালোচনার মধ্য দিয়ে যাওয়ার পর অ্যাঞ্জেলা ও আমি আমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।
‘আমি আমাদের অসাধারণ পরিবার নিয়ে ভীষণ গর্বিত এবং কৃতজ্ঞ, যা ঈশ্বর আমাদের উপহার দিয়েছেন। আমি সব সময় আমাদের সন্তান ও নাতি-নাতনিদের পাশে থাকব। এই সময়ে আমি আপনাদের প্রার্থনা ও গোপনীয়তা কামনা করি।’

চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার মধ্যে এবার কয়েক ডজন দেশকে কার্যত পক্ষ বেছে নিতে বলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বার্তা হলো, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এআই উদ্যোগে থাকতে হলে চীনের প্রতিদ্বন্দ্বী কোনো উদ্যোগে একই সঙ্গে যোগ দেওয়া যাবে না।
৩৫ মিনিট আগে
কোনো মার্কিন সেনাকে হত্যা বা আটক করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। কোনো নারী এই কাজ করতে পারলে তাঁকে দেওয়া হবে দ্বিগুণ পুরস্কার।
৪ ঘণ্টা আগে
ভূতের ভয়ে হোস্টেল ছেড়ে চলে গিয়েছে ভারতে মহারাষ্ট্রের অমরাবতী জেলায় এক বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থী। ওই সরকারি আবাসিক বিদ্যালয়টিতে চার ছাত্রীর ওপর ‘ভূতে আছড়’ করেছে এই গুজব ছড়িয়ে পড়ার পর এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
রাশিয়ার হামলায় ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে কৃষিপণ্য রপ্তানি প্রায় থমকে যাওয়ায় বিপাকে পড়েছেন দেশটির কৃষকেরা। ভালো ফলন হওয়া সত্ত্বেও শস্য বিক্রি করতে না পারায় কৃষকদের অর্থসংকট তীব্র হচ্ছে। এর ফলে শুধু চলতি মৌসুম নয়, আগামী বছরের ফসল উৎপাদনও ঝুঁকির মুখে পড়েছে।
৬ ঘণ্টা আগে