
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কোভিড প্রাদুর্ভাবের উৎস সম্পর্কে গত শনিবার একটি নতুন মূল্যায়ন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে—করোনাভাইরাস সম্ভবত চীনের একটি ল্যাব থেকে ছড়িয়ে পড়েছে, কোনো প্রাণী থেকে নয়।
তবে গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে, এই সিদ্ধান্তে তাদের ‘নিম্ন স্তরের আত্মবিশ্বাস’ রয়েছে। এক মুখপাত্র বলেছেন, ‘করোনা মহামারি প্রাকৃতিক উৎসের চেয়ে গবেষণা-সংশ্লিষ্ট উৎস থেকে হওয়ার সম্ভাবনাই বেশি।’
রোববার বিবিসি জানিয়েছে, সিআইএ-এর নতুন পরিচালক জন র্যাটক্লিফ এই মূল্যায়ন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নিয়োগপ্রাপ্ত র্যাটক্লিফ বৃহস্পতিবার সংস্থাটির দায়িত্ব নিয়েছেন।
ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে র্যাটক্লিফ জাতীয় গোয়েন্দা পরিচালক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি করোনাভাইরাসের ‘ল্যাব লিক’ তত্ত্বকে সমর্থন করে আসছেন। তিনি দাবি করেছেন, ভাইরাসটি সম্ভবত চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির একটি লিক থেকেই বেরিয়ে পড়েছিল।
উহানের ওই ইনস্টিটিউটটি হুয়ানান ওয়েট মার্কেট থেকে মাত্র ৪০ মিনিট দূরত্বে অবস্থিত। এই মার্কেটটিকে করোনার প্রথম সংক্রমণের কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
শুক্রবার ব্রেইবার্ট নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে র্যাটক্লিফ বলেন, ‘চীনের হুমকি মোকাবিলার বিষয়ে আমি অনেক কথা বলেছি। এটি সেই কারণগুলোর মধ্যে একটি, যার জন্য এক মিলিয়ন আমেরিকান প্রাণ হারিয়েছে এবং সিআইএ পাঁচ বছর ধরে এই বিষয়ে কোনো মূল্যায়ন না করেই বসে ছিল।’
তবে কর্মকর্তারা জানিয়েছেন, নতুন মূল্যায়নটি কোনো নতুন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়নি। এটি বাইডেন প্রশাসনের শেষ দিকে শুরু হওয়া একটি পর্যালোচনা, যা ট্রাম্প সোমবার দায়িত্ব নেওয়ার আগেই সম্পন্ন হয়েছে।
এই পর্যালোচনাটি ‘নিম্ন স্তরের আত্মবিশ্বাস’ এর ওপর ভিত্তি করে তৈরি। এর মানে হলো, এই মূল্যায়নে ব্যবহৃত তথ্য অপর্যাপ্ত, অসিদ্ধান্তমূলক বা পরস্পরবিরোধী।
উল্লেখ্য, করোনা মহামারির উৎস নিয়ে এখনো কোনো একক সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। কিছু বিজ্ঞানী এটির জন্য ‘প্রাকৃতিক উৎস’ তত্ত্ব সমর্থন করেন। এই তত্ত্ব অনুযায়ী, ভাইরাসটি কোনো প্রাণী থেকে স্বাভাবিকভাবে ছড়িয়েছে। কোনো বিজ্ঞানী বা ল্যাবের সংশ্লিষ্টতা নেই এতে।
অন্যদিকে ‘ল্যাব লিক’ তত্ত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। অনেকেই বলেছেন, এটি সমর্থন করার মতো চূড়ান্ত প্রমাণ নেই। চীন এই তত্ত্বকে ‘ওয়াশিংটনের রাজনৈতিক চালবাজি’ বলে প্রত্যাখ্যান করেছে।
এর আগে ২০২৩ সালেও এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে ফক্স নিউজকে বলেছিলেন, তাঁদের মূল্যায়ন অনুযায়ী মহামারির উৎস সম্ভবত একটি ল্যাব দুর্ঘটনা।

ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
৭ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
৮ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
৯ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি...
১০ ঘণ্টা আগে