
নিজের সম্পদের সিংহভাগ মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশনে দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন মেলিন্ডা ফ্রেঞ্জ গেটস। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মেলিন্ডা তাঁর আনুমানিক ১ হাজার ১৪০ কোটি ডলার সম্পদের বড় অংশ মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশনে প্রদান করবেন না। তার পরিবর্তে অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানেও তিনি অর্থ প্রদান করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, গত বছরই এমন সিদ্ধান্ত নিয়েছেন মেলিন্ডা। দাতব্য সংস্থা গিভিং প্লেজের কাছে লেখা একটি ব্যক্তিগত চিঠিতে মেলিন্ডা লেখেন, '২০১০ সালে আমরা গিভিং প্লেজ প্রতিষ্ঠা করেছিলাম। আমি এই সংস্থার একজন সহ-প্রতিষ্ঠাতা। আমার জীবদ্দশায় অর্জিত সম্পদের সিংহভাগ দাতব্য প্রতিষ্ঠানে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলাম। আমি সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। তবে আমি শুধু একটি প্রতিষ্ঠানে নয়, বরং অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানেও সম্পদের অংশ প্রদান করতে ইচ্ছুক।'
ধারণা করা হচ্ছে, সিংহভাগ না দিলেও গেটস ফাউন্ডেশনে অর্থ প্রদান অব্যাহত রাখবেন মেলিন্ডা।
মেলিন্ডার এই চিঠির ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গেটস ফাউন্ডেশন। মেলিন্ডা প্রতিষ্ঠিত বিনিয়োগ ফার্ম পিভোটাল ভেঞ্চারও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি। ২০১৫ সালে মেলিন্ডা পিভোটাল ভেঞ্চার শুরু করেন। ২০১৯ সালে তিনি লিঙ্গ সমতা জন্য পিভোটালের মাধ্যমে ১০ বছরে এক বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের সময় মেলিন্ডা বলেছিলেন, দুই বছর পরীক্ষামূলকভাবে তাঁরা একসঙ্গে মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশন পরিচালনা করবেন। তখন মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এবং বোর্ড সদস্য মার্ক সুজম্যান বলেন, ফাউন্ডেশনের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য এই আকস্মিক পরিকল্পনাটি ছিল। যদি এই ট্রায়াল পিরিয়ডের পরে দুজনে আলাদা হয়ে যান, গেটস প্রধান থাকবেন।
গেটস ফাউন্ডেশন বিশ্বের অন্যতম বৃহৎ দাতব্য সংস্থা। সংস্থাটির সম্পদের পরিমাণ পাঁচ হাজার কোটি ডলারের বেশি। সংস্থাটি গত দুই দশক ধরে লিঙ্গ সমতা, বৈশ্বিক স্বাস্থ্য, দারিদ্র্য নিরসন ও করোনা টিকার বিষয়ে অর্থ ব্যয় করছে।

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ককপিটে কুড়াল নিয়ে হামলার অভিযোগে আলোচনায় আসা সহকারী পাইলটের পরিচয় প্রকাশ্যে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর নাম হামাম আল-হামামি। তিনি ওমানের নাগরিক। তবে তাঁর পরিচয় বা কথিত উগ্রপন্থী মতাদর্শের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি
১ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ‘ফ্লাইদুবাই’-এর বিমানে মাঝআকাশে দুই পাইলটের রক্তক্ষয়ী হাতাহাতি ও বিমান ভূপাতিত করার চেষ্টার ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে ককপিটে থাকা পাইলটকে একটি ক্র্যাশ কুড়াল দিয়ে
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার বিষয়টি নিশ্চিত করে শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, শনিবার সকালে নর্দার্ন ব্রিজে হামলায় সড়কের পৃষ্ঠ এবং ট্রলিবাসের ওপরের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেতুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৪ ঘণ্টা আগে
শিক্ষার মান নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নঁতের নেলসন ম্যান্ডেলা উচ্চবিদ্যালয়ে ২০ লাখ ইউরোর বেশি ক্ষতি হয়েছে। আগুনে স্কুলটির কাচের প্রবেশপথ এবং ভেতরের কয়েকটি অংশ পুড়ে গেছে। গত সপ্তাহে স্কুল অবরোধ ও বিক্ষোভ শুরু হওয়ার পর তা সারা দেশের শত শত স্কুলে ছড়
৫ ঘণ্টা আগে