
যুক্তরাষ্ট্র প্রায় এক ডজন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বুধবার (২৬ অক্টোবর) দেশটির নৌবাহিনী ও সেনাবাহিনী ভার্জিনিয়ায় সমুদ্রতীরবর্তী একটি লঞ্চ প্যাড থেকে এই পরীক্ষা চালায়।
বায়ুমণ্ডলের ওপরের অংশে একটি রকেট পাঠিয়ে তা থেকে হাইপারসনিক গ্লাইড ভেহিক্যালগুলো ছোড়া হয়। এ সময় অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রগুলো শব্দের পাঁচ গুণেরও বেশি গতিতে (ঘণ্টায় ৬ হাজার ২০০ কিলোমিটার) লক্ষ্যের দিকে ছুটে যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, নতুন ধরনের অস্ত্রের বিকাশে সহায়তা করার লক্ষ্যে এই পরীক্ষা চালানো হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে পাওয়া তথ্য হাইপারসনিক অস্ত্র উন্নয়ন গবেষণায় ব্যবহার করা হবে। সমুদ্র ও ভূমি থেকে নিক্ষেপযোগ্য হাইপারসনিক অস্ত্র তৈরির জন্য এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পরীক্ষা। প্রথম পরীক্ষাটি চালানো হয় ২০২১ সালের অক্টোবরে।
এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ভার্জিনিয়া অঙ্গরাজ্যে নাসার ওয়ালপস ফ্লাইট ফ্যাসিলিটি থেকে এই পরীক্ষা পরিচালনা করে স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ। হাইপারসনিক অস্ত্রের যোগাযোগ ও নেভিগেশন যন্ত্রপাতির কার্যকারিতা মূল্যায়নের পাশাপাশি ‘বাস্তবিক হাইপারসনিক পরিবেশে’ যে তাপমাত্রা বিরাজ করে অত্যাধুনিক উপাদানগুলো তা সহ্য করতে পারে কি না, তা যাচাই করে স্যান্ডিয়া।

দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিন পরই বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও একজনের পদত্যাগ দাবি করেছে। দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে....
১ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহতরে সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজদের মধ্যে বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিক্ষার্থীও রয়েছেন। এদিকে, বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয়রা।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে...
৩ ঘণ্টা আগে
হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
৫ ঘণ্টা আগে