
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কোভিড-১৯ পরীক্ষার মেশিন উপহার হিসেবে দিয়েছিলেন। এমনটাই দাবি করেছেন ওয়াটারগেট কেলেঙ্কারির আলোচিত প্রতিবেদক বব উডওয়ার্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বব উউওয়ার্ড তাঁর নতুন প্রকাশিতব্য বই ‘ওয়ার’-এ দাবি করেছেন। মার্কিন গণমাধ্যমগুলো বইটির এই চুম্বক অংশ প্রকাশ করেছে। তিনি এতে বলেছেন, রাশিয়ায় কোভিড-১৯ পরীক্ষার মেশিন কম পড়ে গিয়েছিল। আর তখনই পুতিনের পাশে ত্রাতা হয়ে এগিয়ে আসেন ট্রাম্প। তিনি পুতিনকে ব্যক্তিগত ব্যবহারের জন্য কোভিড-১৯ পরীক্ষার মেশিন পাঠিয়েছিলেন। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দল এই দাবি তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে।
প্রখ্যাত এই সাংবাদিক তাঁর বইয়ে কেবল কোভিড-১৯ পরীক্ষার মেশিন উপহার দেওয়ার বিষয়টিই উল্লেখ করেননি, একই সঙ্গে তিনি বলেছেন, ক্ষমতা ছাড়ার পরও ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দল এই দাবিকে ‘বানোয়াট গালগল্প’ হিসেবে আখ্যা দিয়েছে।
বইটিতে বলা হয়, ট্রাম্প পুতিনকে তাঁর ব্যক্তিগত ব্যবহারের জন্য অ্যাবট পয়েন্ট অব কেয়ার ইনকরপোরেশনের তৈরি একটি কোভিড-১৯ পরীক্ষার মেশিন উপহার দিয়েছিলেন। বইটিতে দাবি করা হয়, পুতিন সে সময় খুব দুশ্চিন্তায় ছিলেন যে, তিনি যেকোনো সময় কোভিডে আক্রান্ত হতে পারেন।
বইটিতে আরও দাবি করা হয়, পুতিন ট্রাম্পকে অনুরোধ করেছিলেন যেন এই উপহারের বিষয়টি প্রকাশ না পায়। কারণ, এতে ট্রাম্পের ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে। পুতিন ট্রাম্পকে বলেছিলেন, ‘আমি চাই না আপনি বিষয়টি আর কাউকে বলুন। কারণ, এতে লোকজন আপনার ওপর ক্ষুব্ধ হবে, আমার ওপর নয়।’ জবাবে ট্রাম্প বলেন, ‘ঠিক আছে। তবে আমি পরোয়া করি না।’
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, বইটিতে এমন এক দৃশ্য বর্ণনা করা হয়েছে যেখানে ট্রাম্প তাঁর এক সহযোগীকে নিজ বাসভবন মার-এ-লাগোর ব্যক্তিগত কার্যালয় থেকে বাইরে যেতে বলেন, যাতে তিনি পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারেন।
নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা জানিয়েছেন, ২০২১ সালের শুরুতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে আসার পর এখন পর্যন্ত অন্তত ছয়বার আলাপ করেছেন পুতিনের সঙ্গে। তবে তাঁরা কী আলোচনা করেছেন, সেসব বিষয়বস্তুর ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি বইটিতে। তবে বব উউওয়ার্ড নিজেই বলেছেন, তিনি ট্রাম্পের সহকারীর দাবিকে যাচাই করতে পারেননি।
যুক্তরাষ্ট্রের আলোচিত ওয়াটারগেট কেলেঙ্কারি উন্মোচনের মূল নায়ক বব উডওয়ার্ড। এখন পর্যন্ত তিনি বেশ কয়েকটি বই লিখেছেন, যেগুলো বেস্টসেলার হয়েছ। তাঁর অধিকাংশ বইই বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে লেখা।
ট্রাম্প নির্বাচনী প্রচারণা দলের মুখপাত্র স্টিভেন চেউং বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তাকে এই আবর্জনা বইয়ের জন্য একেবারেই কোনো সুযোগ দেননি (কথা বলার)। এটি হয় ডিসকাউন্টে চলা কোনো বইয়ের দোকানের কল্পকাহিনী বিভাগের দর-কষাকষিতে অথবা টয়লেট টিস্যু হিসেবে ব্যবহৃত হয়।’
উডওয়ার্ডকে ‘বিকৃতমস্তিষ্ক’ ও ‘মানসিক বিকারগ্রস্ত’ আখ্যা দিয়ে চেউং আরও বলেছেন, ‘উডওয়ার্ড একজন রাগান্বিত ছোট বাচ্চার মতো এবং স্পষ্টতই মানুষের বিরক্তির কারণ। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর আগে করা রেকর্ডিংগুলোর অননুমোদিত প্রকাশের কারণে তাঁর বিরুদ্ধে মামলা করছিলেন।’
এর আগে, ২০২১ সালে ট্রাম্প সাংবাদিক উডওয়ার্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। তাঁর বিরুদ্ধে ট্রাম্প এই অভিযোগ এনেছিলেন যে, উডওয়ার্ড অনুমতি ছাড়াই সাবেক প্রেসিডেন্টের সাক্ষাৎকারের রেকর্ডিং প্রকাশ করেছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করেন উডওয়ার্ড।

একটি নীলকান্তমণি ও হিরার আংটি যুক্তরাজ্যের একটি নিলাম প্রতিষ্ঠানে বিক্রির জন্য উন্মুক্ত করা হলে, এগুলো দেখে লন্ডনের বাড়ি থেকে গয়না চুরি যাওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন জর্ডানের রাজকন্যা ফিরিয়াল। এ ঘটনায় তাঁর সাবেক গৃহকর্মী মারিয়া ভার্জেলিনা তাবোরদা হেনাও-এর বিরুদ্ধে গয়না চুরির অভিযোগ আনা হয়েছে।
৩৪ মিনিট আগে
ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য হামলাগুলোর’ একটি বলে উল্লেখ করেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীরা দেশটিতে কাজ করতে চাইলে তাদের অন্তত ৭০ হাজার ডলার প্রশিক্ষণ ফি দিতে হবে। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) গতকাল বুধবার অনলাইনে প্রকাশিত এক সরকারি নোটিশে এমন প্রস্তাব দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বিদেশি ভিসাধারীদের ওপর ব্
৩ ঘণ্টা আগে
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন এক বিনিয়োগকারীকে যুক্ত করার বিষয়ে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে এই পাইপলাইন হয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। ঘটনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে