
রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ের দ্বারপ্রান্তে। গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভানিয়ায় জয়ের পর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। বিজয়ী হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট পাওয়ার পথেই তিনি। আলাস্কা বা অন্য কোনো অঙ্গরাজ্যে জিতলেই ট্রাম্প হয়ে যাবেন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট। তাঁর দরকার আর মাত্র তিন ভোট।
এ অবস্থায় ফ্লোরিডার পাম বিচে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে এবার আমেরিকাকে ‘স্বাস্থ্যবান’ করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, কেনেডি পরিবারের সদস্য রবার্ট এফ কেনেডি জুনিয়রকে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাত উন্নত করার জন্য দায়িত্ব দেবেন।
ভাষণে ট্রাম্প প্রতিশ্রুতি দেন, তিনি তাঁর প্রশাসনে স্বাস্থ্য নীতিমালা তদারকিতে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেবেন। অবশ্যই ঐতিহ্যবাহী মার্কিন রাজনৈতিক পরিবার থেকে আসা কেনেডির কিছু মতামত ও বিশ্বাস নিয়ে উদ্বেগ তৈরি করেছে। কারণ, তিনি অনেক বিতর্কিত তত্ত্বের প্রতি সমর্থন জানিয়ে এসেছেন।
বক্তৃতায় ট্রাম্প জানানা, ভ্যাকসিনবিরোধী এই নেতাকে (রবার্ট এফ কেনেডি জুনিয়র) তিনি গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রদান করবেন। ট্রাম্প বলেন, ‘তিনি দারুণ একজন মানুষ এবং সত্যিই কিছু কাজ করতে চান। আমরা তাঁকে সুযোগ দেব।’ ট্রাম্প আরও বলেন, ‘আমি ববিকে (রবার্ট এফ কেনেডি জুনিয়রের ডাকনাম) বলেছি, ববি, তেলের ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও...। তরল সোনা (জ্বালানি তেলের আরেক নাম) থেকে দূরে থাকো। এর বাইরে তোমার ইচ্ছেমতো কাজ করতে থাকো।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত যত ভোট গণনা হয়েছে তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৫১ দশমিক ১৯ শতাংশ ভোট। আর ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন ২৬৭টি। অর্থাৎ, আর তিনটি ইলেক্টোরাল কলেজ ভোট পেলেই তাঁর হোয়াইট হাউসের রাস্তা পরিষ্কার হয়ে যাবে।
বিপরীতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পেয়েছেন ৪৭ দশমিক ৩৫ শতাংশ ভোট। কমলা হ্যারিসের দখলে গেছে ইলেক্টোরাল কলেজের ২১৪টি ভোট। অর্থাৎ ট্রাম্পের চেয়ে অনেক বেশি ব্যবধানে পিছিয়ে আছেন কমলা।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে প্রস্তুত করা মঞ্চে এরই মধ্যে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। আর তখনই গুরুত্বপূর্ণ সুই স্টেটে পেনসিলভানিয়ার ফলাফল এসেছে। সেখানে ১৯টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন। এই ফলাফল পাওয়ার পরই ট্রাম্প মঞ্চ থেকে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন।
ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে যাওয়ার পেছনে নিয়ামক ভূমিকা পালন করেছে সুইং স্টেটগুলোর ভোট। এরই মধ্যে তিন অঙ্গরাজ্যে পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা এবং জর্জিয়ার ইলেক্টোরাল কলেজ ভোট ট্রাম্প তাঁর ঝুলিতে পুরেছেন।
বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভানিয়ায় রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প বিজয়ী হয়েছেন। এই অঙ্গরাজ্যে ট্রাম্প ১৯টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। অপর সুইং স্টেট জর্জিয়াতে বিজয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এপির প্রতিবেদন অনুযায়ী, এখানে তিনি ১৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। এ ছাড়া, নর্থ ক্যারোলাইনার ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোটও গেছে তাঁর ঝুলিতে।
এদিকে, ২০১৬ সালে নিউইয়র্কে হিলারি ক্লিনটনের সম্ভাব্য বিজয় উৎসবের জন্য যখন সবাই প্রস্তুত, সেই মুহূর্তে হঠাৎ বিষণ্নতার বাতাস বইতে থাকে। সমর্থকেরা হঠাৎ বুঝতে পারেন, তাঁরা যা আশা করেছিলেন তা ঘটছে না। হাসি আর নাচ কান্নায় রূপ নেয়, মানুষ উদ্যাপনের স্থান ছেড়ে যায় অত্যন্ত মর্মাহত হয়ে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
১২ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
১৫ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১৫ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১৭ ঘণ্টা আগে