
স্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
আজ শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টায় উত্তর-পূর্ব আরাগন অঞ্চলের জারাগোসা শহর থেকে ১৮ মাইল দূরে ‘জার্ডিন্স দে ভিলাফ্রাঙ্কা’ বৃদ্ধাশ্রমে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীরা প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভিলাফ্রাঙ্কা দে এব্রো শহরের মেয়র ভলগা রামিরেজ সাংবাদিকদের জানান, আগুন লেগে তীব্র ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে আগুন একটি কক্ষেই সীমাবদ্ধ ছিল।
স্পেনের সংবাদপত্র এল পেইস জানায়, বৃদ্ধাশ্রমটি ২০০৮ সালে খোলা হয়। সম্প্রতি মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা বৃদ্ধদের জন্য এটি বিশেষায়িত করা হয়েছিল। ঘটনার সময় সেখানে ৮২ জন ছিলেন।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক প্রকাশ করে লেখেন, তিনি ‘দুঃখিত ও শোকাহত’।
এই অগ্নিকাণ্ডের ঘটনার কিছুদিন আগেই পূর্বাঞ্চলীয় ভ্যালেনসিয়া অঞ্চলে বিধ্বংসী বন্যায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যাতে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায়। এটি স্পেনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়।

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ৪৩ বছর বয়সী মুসলিম মাছ ব্যবসায়ী আবদুল বারেককে বাংলাদেশি নাগরিক হিসেবে সন্দেহ করে আটক এবং পরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রায়গঞ্জ পুলিশের বিরুদ্ধে। বারেকের পরিবারের দাবি, তাঁর কাছে ২০২১ সালে ইস্যু করা ভারতীয় পাসপোর্ট রয়েছে এবং ২০২৬ সালের পশ্চিমবঙ্গ...
১ ঘণ্টা আগে
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় স্থানীয় সময় গতকাল বুধবার ইসরায়েলি হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি বেসামরিক গাড়িতে থাকা ৫ জন এবং এক সাংবাদিকও রয়েছেন। ওই সাংবাদিক কোরআন শিক্ষা নিয়ে একটি প্রতিবেদন তৈরির কাজ করছিলেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুদ্ধ বন্ধে ইরান যে প্রস্তাব দিয়েছিল, তার আনুষ্ঠানিক জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ইরানের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিষয়টি প্রকাশ করেছে। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম আশারক আল–আওসাতের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে মার্কিন বিমানবাহিনীর ব্যবহৃত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে ইরানের প্রত্যক্ষ সংযোগ বা জড়িত থাকার ‘শক্তিশালী আলামত’ পাওয়া গেছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।
১১ ঘণ্টা আগে