
নতুন বছরের প্রথম দিনে বিশ্বের মোট জনসংখ্যা ৮০৯ কোটি হতে পারে বলে জানিয়েছে ইউএস সেন্সাস ব্যুরো। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জন জরিপ সংস্থার প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, এ বছর বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০.৯ শতাংশ, যা ২০২৩ সালের চেয়ে সামান্য কম। ২০২৪ সালে বিশ্বেজুড়ে জনসংখ্যা বেড়ে ৭ কোটি ১০ লাখের বেশি হয়েছে। অন্যদিকে ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল ৭ কোটি ৫০ লাখ।
২০২৫ সালের জানুয়ারিতে বিশ্বে প্রতি সেকেন্ডে গড়ে ৪ দশমিক ২ জন শিশু জন্মাবে এবং ২ জন শিশুর মৃত্যু হবে বলে জরিপে অনুমান করা হয়েছে।
তবে এই হিসাবে তারতম্য হতে পারে। কারণ জনসংখ্যা বিষয়ক বিভিন্ন বৈশ্বিক জরিপ বলছে, বছরের ১২ মাসের প্রত্যেকটিতে বৈশ্বিক জন্মহার ও মৃত্যুহার ভিন্ন ভিন্ন হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বেড়েছে ২৬ লাখ। নতুন বছরের প্রথম দিনে দেশটির মোট জনসংখ্যা হতে পারে ৩৪ কোটি ১০ লাখ।
২০২৫ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে একটি শিশু জন্ম নিবে। অন্যদিকে প্রতি ৯.৪ সেকেন্ডে একজনের মৃত্যু হবে বলে অনুমান ইউএস সেন্সাস ব্যুরোর।
আন্তর্জাতিক অভিবাসনের কারণে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রতি ২৩.২ সেকেন্ডে একজন করে বৃদ্ধি পেতে পারে। আর জন্ম, মৃত্যু ও অভিবাসন মিলিয়ে প্রতি ২১.২ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে একজন।
২০২০ সালের পর ২.৯ শতাংশ হারে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল প্রায় ৯৭ লাখ। ২০১০ এর দিকে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৭.৪ শতাংশ, যা ১৯৩০-এর দশকের পর সর্বনিম্ন।

এল নিনোর প্রভাবে দীর্ঘমেয়াদি খরার ঝুঁকিতে আছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। তীব্র পানি সংকটে পড়েছে দেশটির পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের স্থানীয়রা। এ পরিস্থিতিতে সংকট কাটাতে জীবিকাকেন্দ্রিক বিশেষ নলকূপ খনন প্রকল্প জোরদার করেছে ইন্দোনেশিয়ায় ডেনপাসারে অবস্থিত চীনা কনস্যুলেট জেনারে...
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লিতে বিক্ষোভকে সহিংস করে নেপাল ও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে বিজেপির কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। তিনি বলেন, ‘আমি অহিংসা ও গান্ধীতে বিশ্বাস করি।...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তাৎক্ষণিকভাবে ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর হয়েছে এবং উভয় পক্ষ এতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
৫ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আজ রোববার সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র (প্রোজেক্টাইল) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর প্যাসেঞ্জার টার্মিনালে আঘাত হানে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
৫ ঘণ্টা আগে