
ক্যালিফোর্নিয়ার অভিজাত অঞ্চল হলিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত ‘টেসলা ডাইনার’। গত সোমবার থেকে শুরু হলো দোতলা এই রেস্তোরাঁর যাত্রা। বিশেষ এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট ওয়েটার। এ ছাড়া রয়েছে সিনেমা দেখার সুব্যবস্থা, আছে গাড়ি চার্জিং স্টেশন। ইলন মাস্কের ভাষ্যমতে, ‘ভবিষ্যতের ডাইনিং সংস্কৃতিকে বর্তমানে নিয়ে এসেছে টেসলা ডাইনার।’
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, মাস্কের এই রেস্তোরাঁ আধুনিক প্রযুক্তি আর ৫০-এর দশকের আমেজ মিলিয়ে নির্মিত। রেস্তোরাঁটির সবচেয়ে বড় চমক বলা হচ্ছে এর রোবট পরিবেশককে। টেসলার নিজস্ব হিউম্যানয়েড ‘অপ্টিমাস’ রোবট অতিথিদের খাবার পরিবেশন করছে। পাশাপাশি রয়েছে ৪৫ ফুট দীর্ঘ সিনেমা স্ক্রিন, যার অডিও সিস্টেম টেসলা গাড়ির ইন-কার সাউন্ডের সঙ্গে সরাসরি সিঙ্ক করে দেওয়া হয়েছে। ফলে, গাড়িতে বসেই সিনেমা উপভোগ করার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।
টেসলার পক্ষ থেকে জানানো হয়েছে, রেস্তোরাঁয় পরিবেশিত খাদ্যপণ্যের অধিকাংশই স্থানীয়ভাবে সংগৃহীত ও ‘অর্গানিক’। প্রতিষ্ঠানটির দাবি, ‘এই ডাইনারের জন্য ব্যবহৃত প্রায় সব উপাদান এমন উৎস থেকে নেওয়া, যেগুলো একটি পূর্ণ চার্জে টেসলা গাড়ি যে পরিসীমায় চলতে পারে, তার মধ্যেই অবস্থিত।”
অতিথিরা চাইলে টেসলা গাড়িতে বসেই গাড়ির স্ক্রিন থেকে খাবার অর্ডার করতে পারবেন, আর সেই অর্ডার সরাসরি চলে যাবে টেসলা ডাইনারের রান্নাঘরে। যাঁরা টেসলায় আসেননি, তাঁরাও রেস্তোরাঁয় ঢুকে বসে খেতে পারবেন।
তবে, টেসলা ডাইনারের এই অভিনব অভিজ্ঞতা অর্জনে গুনতে হবে বেশ মোটা অঙ্কের অর্থ। টেসলা ডাইনারে সবচেয়ে কম দামে পেতে পারেন— ফ্রেঞ্চ ফ্রাই, ড্রিপ কফি, এসপ্রেসো অথবা আইসড টি। দাম পড়বে ৪ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় পাঁচ শ টাকা। একটা এগ স্যান্ডুইচ খেতে আপনাকে গুনতে হবে ১২ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় হাজার!

সামাজিক মাধ্যম এক্সে ইলন মাস্ক তাঁর এই নতুন রেস্তোরাঁ নিয়ে লিখেছেন, ‘আমাদের রেট্রো-ফিউচারিস্টিক ডাইনার যদি সফল হয়, তবে বিশ্বের বড় বড় শহর ও দীর্ঘপথের সুপার চার্জার স্টেশনগুলোতে এমন ডাইনার গড়ে তোলা হবে।’ টেক্সাসে স্পেসএক্স-এর হাব স্টারবেসেও এর একটি শাখা খোলা হবে বলে জানান তিনি।

ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন অব্যাহত রাখলে ইসলামাবাদকে সিদ্ধান্ত নিতে হবে তারা ‘ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।’
১৯ মিনিট আগে
ভারতের রাজস্থানে বছরের পর বছর ধরে দলবদ্ধ ধর্ষণ ও ব্ল্যাকমেলের শিকার হয়ে এক নারী আত্মহত্যা করেন গত মার্চে। সেই নারীর বোনের সঙ্গেও একই ধরনের নির্মম ঘটনা ঘটছিল। কিন্তু প্রায় দুই মাস পর ন্যায়বিচার না পেয়ে এবং একাধিকবার পুলিশের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না হওয়ায় ছোট বোনও আত্মহত্যা করেন।
২৯ মিনিট আগে
ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অংশে রাতভর হামলা চালিয়েছে। এসব হামলায় প্রায় সাড়ে ৫০০ ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব হামলায় রাশিয়ায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
৩৬ মিনিট আগে
পরিবার পরিকল্পনা নিয়ে নতুন এক ঘোষণা দিলেন ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি বলেছেন, কোনো পরিবারে তৃতীয় সন্তানের জন্মের পর তাঁর সরকার ৩০ হাজার রুপি দেবে। আর চতুর্থ সন্তান নিলে ৪০ হাজার রুপি দেবে। এদিকে এই ঘোষণা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
৪ ঘণ্টা আগে