
যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পৃথকভাবে পাকিস্তানের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে। দেশগুলো নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। দুই পক্ষই নিজেদের বিজয়ী ঘোষণা করেছে।
পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি রাজনৈতিক দলের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৩টি আসন।
যুক্তরাষ্ট্র ও ইইউ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের কথা উল্লেখ করেছে, যার মধ্যে রয়েছে—কর্মীদের গ্রেপ্তার, ভোট গ্রহণ ও গণনায় অনিয়ম, হস্তক্ষেপ এবং জালিয়াতির অভিযোগ। অভিযোগগুলো তদন্তের আহ্বান জানিয়েছে তারা।
ইমরান খান কারাগারে এবং তাঁর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলকে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে। স্বতন্ত্ররা বেশির ভাগই পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান সমর্থিত। এই স্বতন্ত্ররাই সর্বাধিক আসন জিতেছে। এখন পর্যন্ত ঘোষিত ২৪৫টির মধ্যে ৯৮টি পেয়েছেন এই স্বতন্ত্ররা, যেখানে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল–এন) পেয়েছে ৬৯টি আসন।
এদিকে জাতিসংঘের মানবাধিকার অফিস রাজনৈতিক দল ও প্রার্থীদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানিয়েছে। ইমরান খানের দলের ‘নেতা ও সমর্থকদের হয়রানি, গ্রেপ্তার এবং দীর্ঘদিন আটক রাখা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
ইইউ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বলেছে, তারা পরবর্তী সরকারের সঙ্গে কাজ করবে। তারা কোনো প্রার্থী বা দলকেই এখনো অভিনন্দন জানায়নি।
ইমরান খানকে ২০২২ সালে ক্ষমতাচ্যুত করা হয়। এর নেপথ্য কারিগর ছিল দেশটির অত্যন্ত ক্ষমতাবান সামরিক বাহিনী। যদিও সেনাবাহিনী সব সময় রাজনীতিতে হস্তক্ষেপ অস্বীকার করে এসেছে। ইমরানের দল ২০১৮ সালে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে।

পশ্চিম তীরের কুসরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধের মধ্যে থাকা নিজের বাড়ির ওপর বিশাল মার্কিন পতাকা উড়িয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান লুই রিদি। পতাকাটি হয়তো তাঁর বাড়িতে অবৈধ বসতি স্থাপনকারীদের প্রবেশ ঠেকাতে কিছুটা হলেও প্রতিরোধ তৈরি করবে—এমন ভাবনা থেকেই পতাকা ওড়ান রিদি।
২৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তিন সন্তান হত্যার মামলায় অভিযুক্ত লিন্ডসে ক্ল্যান্সি। শুধু তাই নয়, সন্তানদের হত্যার কথা তিনি স্বীকারও করেছেন। তারপরও আদালতে লিন্ডসেকে নির্দোষ দাবি করেছেন তাঁর আইনজীবীরা। লিন্ডসের সাবেক শাশুড়ি আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন, সন্তানদের হত্যার আগে মানসিকভাবে ভেঙে...
১ ঘণ্টা আগে
পানির বোতলে মূত্র মিশিয়ে দুই সহপাঠী ছাত্রীকে পান করানোর অভিযোগ উঠেছে পঞ্চম শ্রেণির এক ছাত্রর বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এ নিয়ে অভিযোগ করলে, তিনি বলেন, ১০ টাকা দামের চকলেট কিনে খাও, ভালো বোধ করবে। এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলার অ্যারন উন্নয়ন ব্লকের একটি সরকারি প্রাথমিক বিদ
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের তালিকায় নাটালি হার্পের উত্থান সাম্প্রতিক বছরগুলোর অন্যতম আলোচিত ঘটনা। ট্রাম্পের প্রতি তাঁর অসাধারণ আনুগত্য, সার্বক্ষণিক উপস্থিতি এবং প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে হোয়াইট হাউসের ভেতরে-বাইরে তাঁকে নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।
২ ঘণ্টা আগে