
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধের সময় ১০০ দিন পেরিয়েছে। গত জুনে নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে মোবাইল ডেটা ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাপকভাবে সীমিত রয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পরও সেখানে পরিস্থিতির উন্নতি হয়নি। ফলে দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আল-জাজিরা জানায়, ইন্টারনেট বন্ধের কারণে অনলাইন ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপেও প্রবেশ করা যাচ্ছে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ব্যবসা ও আর্থিক লেনদেন। শিক্ষার্থীরাও পড়েছেন বিপাকে। ইন্টারনেট-বিভ্রাটের কারণে শিক্ষাবর্ষ ব্যাহত হওয়ার পাশাপাশি ভর্তি পরীক্ষাও স্থগিত করেছে সরকার।
স্বাধীনভাবে ইন্টারনেট বন্ধের পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, গত ৫ জুন থেকে অঞ্চলটিতে আংশিক ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে।
জানা যায়, গত ২৭ জুলাই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে স্থানীয় নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনকে সামনে রেখে জুনের শুরুতে নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পাকিস্তান ও ভারত—দুই দেশই কাশ্মীরের পুরো অঞ্চল নিজেদের বলে দাবি করে। পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর একটি আধা স্বায়ত্তশাসিত কাঠামোর অধীনে পরিচালিত হয়। সেখানে রয়েছে নিজস্ব প্রধানমন্ত্রী ও আইনসভা। আইনসভায় মোট ৪৫টি আসন। এর মধ্যে ১২টি আসন পাকিস্তানের বিভিন্ন এলাকায় বসবাসরত ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শরণার্থীদের জন্য সংরক্ষিত। স্থানীয় পর্যায়ের আন্দোলনকারী সংগঠন ‘জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ এসব সংরক্ষিত আসন বাতিলের দাবি জানিয়ে আসছিল।
গত ৫ জুন কর্তৃপক্ষ সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান সরকার। একই দিন ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেয়। একপর্যায়ে গত ২৭ জুলাই প্রাণঘাতী সংঘর্ষে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
স্থানীয় বাসিন্দা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন হিসাব অনুযায়ী, সংঘর্ষে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত সদস্যও রয়েছেন। তবে এসব মৃত্যুর সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিক্ষোভের ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি এলাকায় নিরাপত্তাজনিত কারণে ভোট নেওয়া সম্ভব হয়নি। তবে স্বায়ত্তশাসিত অঞ্চলটির অন্যান্য এলাকায় অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের ভিত্তিতেই শেষ পর্যন্ত সরকার গঠিত হয়েছে।
নির্বাচন শেষ হওয়ার পরও ইন্টারনেট সেবা পুরোপুরি চালু না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ অব্যাহত রয়েছে। একদিকে রাজনৈতিক অস্থিরতার ক্ষত, অন্যদিকে যোগাযোগব্যবস্থার দীর্ঘস্থায়ী সংকট—দুইয়ের চাপে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তাঁর সাবেক সহযোগী চন্দ্রনাথ রথকে হত্যার জন্য ভাড়াটে খুনিদের দুই কোটি রুপি ‘সুপারি’ দেওয়া হয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠদের...
২ ঘণ্টা আগে
জনসংখ্যা কমে যাওয়ার প্রবণতা কয়েক দশক ধরে অব্যাহত থাকলেও জাপানে এমন একটি বয়সী জনগোষ্ঠী রয়েছে, যাদের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটিতে প্রথমবারের মতো ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর গরুর মাংসের সরবরাহ কমে গেছে। ফলে বাজারে বেড়েছে দাম, অনেক রেস্তোরাঁ মেনু থেকে বাদ দিয়েছে গরুর মাংসের পদ। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে গ্রেপ্তার ও হয়রানির ভয়।
৪ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, সৌদি আরব গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন এলাকায় ৫৪টি বিমান হামলা চালিয়েছে। ইয়েমেন থেকে সৌদি আরবের তিনটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সৌদি নেতৃত্বাধীন জোট ‘দৃঢ়ভাবে’ জবাব দেওয়ার অঙ্গীকার করার পর এই হামলার অভিযোগ উঠল।
৪ ঘণ্টা আগে