পাকিস্তানের বিরোধী দলের সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল এবার দেশটির জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে। গতকাল শনিবার তারা এই প্রস্তাব পেশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ।
পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ সদস্য আয়াজ সাদিক, খুরশিদ শাহ, পিপিপির নাভিদ কামার এবং জেইউআই-এফের শাহিদা আখতার আলীসহ বিরোধী দলগুলোর শতাধিক আইনপ্রণেতা ইতিমধ্যে এই প্রস্তাবের পক্ষে স্বাক্ষর করেছেন।
স্পিকার আসাদ কায়সারের পদ থেকে অপসারণের প্রস্তাবটি পাকিস্তানের সংবিধানের ৫৩ অনুচ্ছেদের ধারা-৭-এর অধীন।
এদিকে পিপিপির চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো-জারদারি এ ঘটনাকে ‘বিস্ময়কর’ উল্লেখ করে টুইটারে একটি পোস্ট দিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী ইমরান খান ও স্পিকারকে ট্যাগ করেছেন তিনি এবং অনাস্থা প্রস্তাবের একটি অনুলিপিও ছবি আকারে সংযুক্ত করেছেন।
এর আগে গত মার্চ মাসে বিরোধীরা স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম খান সুরির বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট’ মন্তব্যের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব পেশ করার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ভারত। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
২ ঘণ্টা আগে
কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীর বহুল প্রতীক্ষিত স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ আগামী ১০ নভেম্বর প্রকাশিত হবে। আজ মঙ্গলবার প্রকাশনা সংস্থা ‘আলফ্রেড এ নফ’ এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
রাশিয়ার পক্ষ থেকে ‘পরিণতি ভোগের’ হুমকি দেওয়া হলেও ইউক্রেনকে শতভাগ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। যুক্তরাজ্য নির্মিত ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার হামলা জোরদার করার পর মস্কোর পক্ষ থেকে ওই হুমকি আসে।
৫ ঘণ্টা আগে
সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে যখন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, সেই মুহূর্তটিতেই সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার চলছিল এক নারীর। জটিল ওই মুহূর্তটি আরও জটিল হয়ে যায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে।
৭ ঘণ্টা আগে