
পাকিস্তানের বেলুচিস্তানে একাধিক সন্ত্রাসী হামলায় একজন ক্যাপ্টেনসহ নিরাপত্তা বাহিনীর ৬ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। গতকাল রোববার এ হামলার ঘটনা ঘটেছে বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, বেলুচিস্তানের কাহান এলাকায় জঙ্গি দমন অভিযান চলছিল। তখন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে খুব কাছ থেকে বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। বিস্ফোরণে ক্যাপ্টেন ফাহাদ, ল্যান্স নায়েক ইমতিয়াজ এবং সিপাহি আসগর, মেহরান ও শামুন নিহত হয়েছেন।
আপর এক বিবৃতিতে আইএসপিআর বলেছে, বেলুচিস্তানের সাম্বাজা এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের সময় একজন নিরাপত্তাকর্মী ও একজন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় দুজন জওয়ান আহত হয়েছেন। রোববার ভোরে সন্ত্রাসীদের একটি দলকে আটক করেছিল পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। তাদের ছিনিয়ে নিতে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। তখন এসব হতাহতের ঘটনা ঘটে।
হামলাকারীদের ধরতে ওই এলাকায় অভিযান চলছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
অন্যদিকে কোয়েটা শহরেও পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড হামলা হয়েছে। এতে তিন পুলিশ কর্মকর্তাসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন কিশোরীও রয়েছে। কোয়েটার উপকণ্ঠে সাবজাল রোডে এ হামলা হয়েছে।
পুলিশ বলেছে, সাবজাল রোডে আমির দস্তি থানার কাছে পুলিশ চেকপোস্টে অজ্ঞাত ব্যক্তিরা গ্রেনেড ছুড়ে পালিয়ে গেছে। ওই এলাকা থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।
এ ছাড়া কোয়েটার সরিয়াব রোডে একটি চেকপোস্টকে লক্ষ্য আরেকটি গ্রেনেড হামলা হয়েছে। পুলিশ বলেছে, অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহীরা গ্রেনেড ছুড়ে পালিয়ে গেছে। তবে এ বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল সন্ধ্যার দিকে বেলুচিস্তানের হাব এলাকায় একটি পুলিশ স্টেশনের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এ ছাড়া খুজদার এলাকায় পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়েছে। এতে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলা হয়েছে কালাত ও তারবাত এলাকাতেও। নিরাপত্তা বাহিনীর ওপর ওই হামলায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।
দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস এসব সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বলেছেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে তাঁরা কার্যকর অভিযান পরিচালনা করছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম সম্ভাব্য নেতা ছিলেন। তবে তাঁর অনুরোধে এরদোয়ান সংঘাতে জড়াননি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির...
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় স্থানীয় সময় গতকাল বুধবার রাতে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০০ জন। রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় বহু ভবন ধসে পড়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে...
২ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্য নিহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে প্রবল বজ্রঝড়ের মধ্যে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
নিউইয়র্কে বড় রাজনৈতিক অঘটন। ফিলিস্তিনপন্থী আন্দোলনের সংগঠক দারিয়ালিজা আভিলা শেভালিয়ের ডেমোক্রেটিক প্রাইমারিতে অভিজ্ঞ কংগ্রেসম্যানকে হারিয়ে মনোনয়ন নিশ্চিত করেছেন। বিশ্লেষকদের মতে, এটি ডেমোক্রেটিক রাজনীতিতে ইসরায়েলপন্থী অবস্থানের জনপ্রিয়তা কমে আসার নতুন ইঙ্গিত।
৩ ঘণ্টা আগে