
নির্বাচনের ফলাফল প্রকাশের পর এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেছে। সরকার গঠনের উদ্দেশ্যে এরই মধ্যে জোট বাঁধার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। কিন্তু দুই দলের মধ্যে চাওয়া-পাওয়ার বিষয়টি সমাধান না হওয়ায় এখনো সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতার বিভাজনের ক্ষেত্রে চাওয়া-পাওয়া নিয়ে বিরোধ আছে পিপিপি ও পিএমএল-এনের মধ্যে। বিষয়টি নিয়ে এখনো কোনো সমঝোতায় আসতে পারেনি দল দুটি। তবে উভয় পক্ষই দাবি করেছে, এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
গতকাল শনিবার দুই দলই বৈঠকে বসেছিল ক্ষমতার ভাগাভাগি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে। কিন্তু সেই বৈঠক ব্যর্থ হয়েছে। আগামীকাল সোমবার এ বিষয়ে দুই দলের মধ্যে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তবে গতকালের বৈঠকের পর নওয়াজ শরিফের দলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই বিষয়ে ‘উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে’। বিবৃতিতে একটি ‘শক্তিশালী গণতান্ত্রিক সরকার গঠনের’ প্রতিও গুরুত্বারোপ করা হয়।
বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, পিপিপি সরকার গঠন ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে নওয়াজ শরিফের দলকে সমর্থন দেবে। তবে শর্ত হলো, এর বিনিময়ে দেশের পরবর্তী প্রেসিডেন্টসহ বেশ কয়েকটি সাংবিধানিক পদ তাঁরা নেবে। এমনকি পিপিপি এটাও জানিয়েছে, তারা পিএমএল-এনকে সমর্থন করা সত্ত্বেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনো মন্ত্রীর পদ নেবে না।
তবে নওয়াজ শরিফের দল চায়, পিপিপি মন্ত্রিত্বের বিষয়টি নিয়ে তাদের সুর নরম করুক এবং সাংবিধানিক পদের বিষয়ে কিছু ছাড় দিক। কিন্তু এই বিষয়ে পিপিপি অনড়। পিপিপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দেশের প্রেসিডেন্টের পদ ছাড়াও পিপিপি জাতীয় পরিষদ ও সিনেটের চেয়ারম্যানের পদ চায়।
পিপিপি কেন এমন অনড় অবস্থান নিয়েছে—এ বিষয়ে ওই নেতা বলেন, পিপিপি হাউসের উভয় কক্ষেই সাংবিধানিক পদ দুটি চায়। কারণ, পিপিপি মনে করে—পিএমএল-এন পার্লামেন্টে তাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারবে না।
পিপিপির ওই নেতার দাবি, অর্থপূর্ণ আইন প্রণয়নের ক্ষেত্রে পিএমএল-এনের অতীত রেকর্ড ভালো ছিল না। শাহবাজ শরিফের নেতৃত্বাধীন বিগত পিডিএম জোট সরকারের সময়ও পিএমএল-এন জোটের অংশীদারদের আলোচনা ছাড়াই পার্লামেন্টে বেশ কয়েকটি আইন প্রবর্তন করেছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেইসহ প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
২৩ মিনিট আগে
ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো থেকে আজ বুধবার শেষ মার্কিন সেনারা সরে যাওয়ার কথা। ইরান এবং ইরানের মিত্রদের কাছে এই ঘটনা এক ধরনের বিজয়। কারণ, ইরাকে তাদের গভীর প্রভাব রয়েছে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালানোর পর দুই দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে কয়েক লাখ ইরাকি
১ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের হাইজ্যাক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে বাস্তবে বিষয়টি ছিল উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামারি। এবং সে কারণেই ফ্লাইটটি ইসরায়েলে না গিয়ে সৌদি আরবে অবতরণ করে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন নতুন তারকা হাসান পাইকার। লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্যুইচ’-এর মাধ্যমে তরুণ ভোটারদের প্রভাবিত করার নতুন মাধ্যম হিসেবে উঠে এসেছেন এই প্রগতিশীল রাজনৈতিক ভাষ্যকার। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ও সামাজিক-গণতান্ত্রিক ধারার প্রার্থীদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যেমন
৩ ঘণ্টা আগে