
পাকিস্তানে নওয়াজ শরিফের দল পিএমএল-এনের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব আজ শুক্রবার দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্রকে দেশের নির্বাচনে হস্তক্ষেপের আমন্ত্রণ জানিয়ে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছেন।
এ বিষয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ পিএমএল-এনের আরেক নেতা আতাউল্লাহ তারারকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মরিয়ম। তিনি বলেন, ‘ইমরানের “আমরা দাস নই” স্লোগানটি কোথায় গেল, যখন তিনি পাকিস্তানের সাম্প্রতিক নির্বাচনে কারচুপি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন।’
মরিয়ম মত দেন—নির্বাচনের ফলাফল নিয়ে কারও আপত্তি থাকলে তাঁদের উচিত পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) কাছে যাওয়া।
গণমাধ্যমে নির্বাচনের ফলাফল নিয়ে অপপ্রচার করা হয়েছে উল্লেখ করে মরিয়ম অভিযোগ করেন, নির্বাচনের সময় ইমরান খানের দল পিটিআই বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করেছে।
মরিয়ম দাবি করেন—পিটিআইয়ের মানসিকতা বিশৃঙ্খলা সৃষ্টি করা। তিনি বলেন, ‘তারা যদি কোনো বিষয়ে বিশেষজ্ঞ হয়, তা হলো অস্থিরতা সৃষ্টি করা, অশান্তি ছড়ানো এবং দেশকে অর্থনৈতিকভাবে অস্থিতিশীল করা।’
এ সময় ইমরান খানের উদ্দেশে মরিয়ম বলেন, ‘অন্য কোনো দলের সদস্য কি অন্য কোনো দেশকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করতে বলেছে? এর মানে হলো—আপনি একজন মার্কিন এজেন্ট এবং আপনি তাদের কাছ থেকে বিদেশি তহবিল পান।’
৮ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো কারচুপি হয়নি দাবি করে মরিয়ম আরও বলেন, ‘ফরম-৪৫ পূরণ করতে সময় লাগে।’ এ সময় তিনি পিটিআইকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফরম ৪৫’-এর জাল স্ক্রিনশট শেয়ার করারও অভিযোগ করেন। বলেন, ‘নির্বাচন নিয়ে আপত্তি থাকলে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম বা হোটেলে সংবাদ সম্মেলন করা সমস্যাটির সমাধানের উপায় নয়।’
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের সাম্প্রতিক নির্বাচনে কারচুপির বিষয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন কারাবন্দী নেতা ইমরান খান।
গতকাল আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করার পর পিটিআই নেতা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ গণমাধ্যমকে জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাম্প্রতিক নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইমরান খানকে উদ্ধৃত করে সাইফ বলেন, ‘পিটিআইকে যেভাবে নির্বাচন থেকে বিতাড়িত করা হয়েছে, তা বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও সোচ্চার হওয়া উচিত।’
ব্যারিস্টার সাইফ বলেন, ‘পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশ্বাস করতেন, যুক্তরাষ্ট্র দেশের স্বৈরশাসক ও দুর্নীতিবাজদের সরকারকে সমর্থন করেছিল। কিন্তু এখন পাকিস্তানের নির্বাচনে কারচুপি নিয়ে তাদের আওয়াজ তোলার সময় হয়েছে।’
পাকিস্তানের সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্ত করার মতো—মার্কিন পররাষ্ট্র দপ্তরের এমন বিবৃতির এক দিন পরই ইমরান খান যুক্তরাষ্ট্রকে কঠিন অবস্থান গ্রহণের আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেইসহ প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
২৩ মিনিট আগে
ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো থেকে আজ বুধবার শেষ মার্কিন সেনারা সরে যাওয়ার কথা। ইরান এবং ইরানের মিত্রদের কাছে এই ঘটনা এক ধরনের বিজয়। কারণ, ইরাকে তাদের গভীর প্রভাব রয়েছে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালানোর পর দুই দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে কয়েক লাখ ইরাকি
১ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের হাইজ্যাক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে বাস্তবে বিষয়টি ছিল উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামারি। এবং সে কারণেই ফ্লাইটটি ইসরায়েলে না গিয়ে সৌদি আরবে অবতরণ করে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন নতুন তারকা হাসান পাইকার। লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্যুইচ’-এর মাধ্যমে তরুণ ভোটারদের প্রভাবিত করার নতুন মাধ্যম হিসেবে উঠে এসেছেন এই প্রগতিশীল রাজনৈতিক ভাষ্যকার। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ও সামাজিক-গণতান্ত্রিক ধারার প্রার্থীদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যেমন
৩ ঘণ্টা আগে