রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আসন্ন সাধারণ নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ বুধবার এ কথা বলেছে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ খবর জানান হয়।
গত ৫ আগস্ট ইসলামাবাদের একটি আদালত পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) দায়ের করা রাষ্ট্রীয় উপহারের বিবরণ গোপন করা সংক্রান্ত মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেয়। এই রায়ে তাকে পাঁচ বছরের জন্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য ঘোষণা করা হয়েছিল।
একই মাসে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) ইমরানের তিন বছরের সাজা স্থগিত করলেও তিনি এখনো অন্যান্য মামলায় কারাগারে রয়েছেন। এই মাসের শুরুর দিকে তোশাখানা উপহার মামলায় ইমরানের দোষী সাব্যস্ত হওয়া স্থগিত করেছে আইএইচসি।
আজ আদিয়ালা কারাগারের বাইরে এক সংবাদ সম্মেলনে পিটিআই আইনজীবী ব্যারিস্টার আলী জাফর বলেছেন, ‘ইমরান খান জানাতে চান যে, তিনি পাকিস্তানের অন্তত তিনটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়াকে চ্যালেঞ্জ করে ইমরান খানের আবেদনের ওপর আইএইচসি তার রায় প্রকাশ করতে চলেছে। আমরা আশা করি যে শিগগিরই রায় ঘোষণা করা হবে কারণ, নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়েছে। রায় পিটিআইয়ের পক্ষে হবে বলে আমরা আশাবাদী।’
আলী জাফর আরও বলেন, দেশে নির্বাচনের আবহ শুরু হওয়ায় সকল পিটিআই কর্মীদের তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া, পার্টির জন্য ত্যাগ স্বীকার করা নেতাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে বলেও তিনি জানান। এই আইনজীবী বলেন, বাকি প্রার্থীদেরও চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই তাদের নাম ঘোষণা করা হবে।
দলীয় কর্মীদের মনোনয়নপত্র দাখিল করা থেকে বিরত রাখাকে ‘অগণতান্ত্রিক অনুশীলন’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এমন কর্মকাণ্ড অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বিপন্ন করবে। আমরা ইসিপিকে এ বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করছি।’
এদিকে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন, তার দল চায় যেকোনো মূল্যে ৮ ফেব্রুয়ারি নির্বাচন হোক। রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশির মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছে—এমনটি দাবি করে গওহর খান বলেন, ‘রাস্তায় মানুষের কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া এই নির্বাচনকে কলঙ্কিত করবে।’
ইমরান খানকে আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র সরবরাহ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘ঈশ্বরের ইচ্ছায় খান সাহেব (ইমরান খান) এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খান সাহেব সব দলীয় কর্মীদের তাদের মনোনয়নপত্র জমা দিতে বলেছেন।’
গহর আলী খান আরও বলেন, দলীয় টিকিট বরাদ্দের সিদ্ধান্ত এখনো ইমরানই নেবেন। পিটিআই প্রতিষ্ঠাতা সদস্য লাহোর, মিয়ানওয়ালি এবং ইসলামাবাদ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ব্যারিস্টার গহর বলেছেন, তিনি নিজেও আসন্ন নির্বাচনে খাইবার পাখতুনখাওয়ার বুনের থেকে অংশ নেবেন।

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় পারিবারিক কলহের জেরে প্রকাশ্যে রাস্তায় এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছেন তাঁর স্বামী। স্ত্রীকে হত্যার পর স্বামীও নিজের পেটে ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি...
৯ ঘণ্টা আগে
বাবরি মসজিদ ভেঙে ফেলার পর অযোধ্যায় একটি বিকল্প মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে কোর্টের রায়ের ভিত্তিতে প্রস্তাবিত বিকল্প মসজিদ নির্মাণের প্রকল্পটি শেষ পর্যন্ত কাটছাঁট করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। বার্তা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে...
১০ ঘণ্টা আগে
জার্মানিতে ১৫ জন রোগীকে বিষাক্ত ওষুধ প্রয়োগে হত্যার দায়ে এক (প্যালিয়েটিভ কেয়ার) চিকিৎসককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আজ বার্লিনের একটি আদালত ৪১ বছর বয়সী ওই চিকিৎসককে দোষী সাব্যস্ত করে এই রায় দেন...
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পথে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আজ রাতে ইরানে আবারও কঠোর হামলা চালানো হবে। আজ বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে...
১৩ ঘণ্টা আগে