
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশ করা নিষিদ্ধ। এ অবস্থায় ভক্ত-সমর্থকদের মনোবল চাঙা রাখতে তাদের উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একটি অডিও বার্তা দিয়েছেন ইমরান খান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এটি মূলত একটি ভার্চুয়াল সমাবেশের অংশ ছিল। সমাবেশটিতে ভার্চুয়ালি যোগ দেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। দক্ষিণ এশিয়ার কোনো দেশের রাজনীতিতে প্রথম এ ধরনের রাজনৈতিক কর্মসূচি হলো। তবে দেশটির ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ায় অডিও বার্তাটি শুনতে পিটিআইয়ের সমর্থকদের বেশ বেগ পেতে হয়েছে।
পিটিআইয়ের ওই ভার্চুয়াল সমাবেশে ইমরান খানের ছবির সঙ্গে অডিও ক্লিপটি বাজানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবেই অডিওটি ১৪ লাখের বেশি মানুষ দেখেছে। এ ছাড়া সরাসরি সম্প্রচারের সময় অন্যান্য সামাজিক মাধ্যমেও হাজার হাজার মানুষ শুনেছে অডিওটি।
অডিও বার্তায় ইমরান খানকে বলতে শোনা যায়, ‘আমাদের দলকে জনসমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। দলের লোকদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের পরিবারকে নিপীড়ন করা হচ্ছে। ৮ ফেব্রুয়ারির নির্বাচনে দলে দলে পিটিআইয়ের পক্ষে যোগ দিয়ে আমাদের এসব অত্যাচারের জবাব দিতে হবে।’
ধারণা করা হচ্ছে, পিটিআই যেন ভার্চুয়াল সমাবেশ না করতে পারে, সে জন্যই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, যা আসন্ন নির্বাচন নিয়ে পাকিস্তান সরকারের স্বচ্ছতার ব্যাপারে প্রশ্নের জন্ম দিয়েছে। পাকিস্তানের টেলিকম নিয়ন্ত্রণ সংস্থা বলেছে, ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে ইন্টারনেট সামগ্রিকভাবে স্বাভাবিক বলে মনে হচ্ছে বলেও জানায় তারা।
অডিও বার্তায় ইমরানকে যেসব কথা বলতে শোনা যায়, সেগুলো প্রথমে লিখিত আকারে তাঁর কাছে সম্মতির জন্য পেশ করা হয়েছিল। পিটিআইয়ের জনসমাবেশ করার ক্ষেত্রে বাধা থাকার কারণে দলটি এই ভার্চুয়াল সমাবেশ আয়োজন করার সিদ্ধান্ত নেয়।

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
২৪ মিনিট আগে
অবশেষে ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মুক্ত করা হলো চীন ও উত্তর কোরিয়াকে যুক্ত করা বহুল প্রতীক্ষিত সড়ক সেতু ‘নিউ ইয়ালু রিভার ব্রিজ’। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দুই প্রতিবেশী দেশের মধ্যকার বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে সেতুটি
১ ঘণ্টা আগে
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে