পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগের (এন) নেতা নওয়াজ শরিফ আল-আজিজিয়া দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন। গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট তাঁকে খালাস দেন।
নওয়াজের বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার মধ্যে আল-আজিজিয়া ছিল সর্বশেষ দুর্নীতির মামলা। এটি থেকেও খালাস পেলেন তিনি। ফলে আসন্ন নির্বাচনে অংশ নিতে এবং জয়ী হওয়া সাপেক্ষে সরকারি দপ্তরে কাজ করার যোগ্য হলেন তিনি। আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের আগে এ রায় তাঁর জন্য বড় ধরনের স্বস্তির বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আল-আজিজিয়া দুর্নীতি মামলায় ২০১৮ সালে বিচারিক আদালত নওয়াজকে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে তিনি ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেন। মামলাটি পুনর্বিচারের জন্য আবেদন জানিয়েছিল দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)। এরপর মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের বেঞ্চ নওয়াজকে খালাস দিলেন।
একই বেঞ্চ গত ২৯ নভেম্বর অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে খালাস দেন। ওই মামলায় ২০১৮ সালে নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত।
পানামা পেপারস-কাণ্ডে নাম আসায় ২০১৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে গদিচ্যুত হয়েছিলেন নওয়াজ। পাকিস্তানের শীর্ষ আদালত জানিয়ে দেন, আজীবন দলের কোনো পদে থাকতে পারবেন না তিনি। তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত বিপুল অঙ্কের সম্পত্তি লুকানোর অভিযোগ ছিল। কারাগারে থাকা অবস্থায় ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন নওয়াজ। এরপর তিনি চার বছর যুক্তরাজ্যেই ছিলেন। গত অক্টোবরে তিনি দেশে ফেরেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের উদ্যোগের পরও রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
১ ঘণ্টা আগে
অবশেষে ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মুক্ত করা হলো চীন ও উত্তর কোরিয়াকে যুক্ত করা বহুল প্রতীক্ষিত সড়ক সেতু ‘নিউ ইয়ালু রিভার ব্রিজ’। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দুই প্রতিবেশী দেশের মধ্যকার বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে সেতুটি
২ ঘণ্টা আগে
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
৩ ঘণ্টা আগে