
দলের নেতাদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তাঁর এই ঘোষণাকে সকল জল্পনা-কল্পনার অবসান হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা। পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে বিলাওয়ালের সমর্থন দেওয়ার ঘোষণায় ধারণা করা হচ্ছে, নওয়াজ শরিফই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। বিলাওয়ালের ঘোষণাটি সেই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার সবচেয়ে জোরালো ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকের পর দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছেন।
বিলাওয়াল জানিয়েছেন, পিপিপি কেন্দ্রীয় পর্যায়ে কোনো মন্ত্রিত্ব চাইবে না এবং উদ্বেগ থাকা সত্ত্বেও তাঁর দল দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে।
গণমাধ্যমের উদ্দেশে দেওয়া একটি ভাষণে বিলাওয়াল বলেন, ‘আমরা চাই না দেশে আরেকটি নির্বাচন হোক। আরেকটি সাধারণ নির্বাচনের দিকে যাওয়া শুধু দেশেরই ক্ষতি করবে।’
তিনি দাবি করেন—পিপিপি যদি পিএমএল-এনের সঙ্গে যোগ না দিত, তবে দেশের ক্ষতি হতো।
ইমরান খানের দল পিটিআই-এর ভোট ডাকাতির অভিযোগকে ইঙ্গিত করে বিলাওয়াল বলেন, ‘এটা হতে পারে না যে, একটি দল সব সময় ভোটের ফলাফলের বিরুদ্ধে আপত্তি তোলে। আমরা চাই সব রাজনৈতিক দল ত্রুটিগুলো দূর করুক যাতে পরেরবার নির্বাচনের দিকে কাউকে আঙুল তুলতে না হয়।’
নিজেকে প্রধানমন্ত্রীত্বের জন্য এগিয়ে রাখবেন না বলেও জানান বিলাওয়াল। কারণ কেন্দ্রের আসনগুলোতে পিএমএল-এন এবং স্বতন্ত্রদের সংখ্যা বেশি।
পিপিপি নেতা জানান, তিনি ব্যক্তিগতভাবে চান তাঁর বাবা আসিফ আলী জারদারি যেন পরবর্তী রাষ্ট্রপতি হন। তিনি বলেন, ‘দেশ পুড়ছে এবং একমাত্র ব্যক্তি যিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি হলেন জারদারি।’
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে পাকিস্তানের কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো আসন পায়নি। নির্বাচনে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯২টি আসন পেয়েছে। নওয়াজ শরিফের পিএমএল-এন জয় পেয়েছে ৭৫টি আসনে। আর বিলাওয়াল ভুট্টোর পিপিপি নিশ্চিত করেছে ৫৪টি আসন। এ অবস্থায় একটি জোট সরকার গঠনের জন্য পিপিপিসহ অন্য দলগুলোকে আহ্বান জানিয়েছিলেন পিএমএল-এনের নওয়াজ শরিফ। সবকিছু ঠিক থাকলে তিনিই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেইসহ প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
২২ মিনিট আগে
ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো থেকে আজ বুধবার শেষ মার্কিন সেনারা সরে যাওয়ার কথা। ইরান এবং ইরানের মিত্রদের কাছে এই ঘটনা এক ধরনের বিজয়। কারণ, ইরাকে তাদের গভীর প্রভাব রয়েছে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালানোর পর দুই দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে কয়েক লাখ ইরাকি
১ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের হাইজ্যাক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে বাস্তবে বিষয়টি ছিল উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামারি। এবং সে কারণেই ফ্লাইটটি ইসরায়েলে না গিয়ে সৌদি আরবে অবতরণ করে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন নতুন তারকা হাসান পাইকার। লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্যুইচ’-এর মাধ্যমে তরুণ ভোটারদের প্রভাবিত করার নতুন মাধ্যম হিসেবে উঠে এসেছেন এই প্রগতিশীল রাজনৈতিক ভাষ্যকার। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ও সামাজিক-গণতান্ত্রিক ধারার প্রার্থীদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যেমন
৩ ঘণ্টা আগে