পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) নেতা শাহবাজ শরিফ। তিনি দেশটির ২৩তম প্রধানমন্ত্রী। আজ সোমবার বিকেলে দেশটির জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন তিনি ১৭৪ জন আইনপ্রণেতার ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ইমরানের দল পিটিআইয়ের এমপিরা এ অধিবেশন বয়কট করেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় পরিষদ অধিবেশন শুরুর আগেই সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) জাতীয় পরিষদের সদ্যসার একযোগে পদত্যাগের ঘোষণা দেন। পিটিআই প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন বর্জন করায় শাহবাজ শরিফ তাঁর জোটের ১৭৪ জন আইনপ্রণেতার রায়ে নির্বাচিত হন। শাহবাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন পিটিআইয়ের শাহ মাহমুদ কোরেশি। কিন্তু ইমরানের দল পদত্যাগ করায় শাহবাজ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই।
এর আগে পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইমরান খানের দল পিটিআইয়ের সদস্যরা। সোমবার দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের মাত্র কয়েক মিনিট আগে তাঁরা এ ঘোষণা দেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বিকেলে দেশটির জাতীয় পরিষদ ভবনে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সভাপতিত্বে দলের জাতীয় পরিষদ সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সম্পাদক ফারুখ হাবিব এক টুইটে বৈঠক এবং পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে লেখেন, ‘আমদানি করা সরকার অস্বীকার করে আমাদের দল জাতীয় পরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।’
দলীয় সিদ্ধান্তের পরপরই পিটিআইয়ের জাতীয় পরিষদ সদস্য মুরাদ সাঈদ পদত্যাগপত্র জমা দেন। পিটিআই থেকে তিনিই সবার আগে এই পদত্যাগপত্র জমা দেন। কেবল মুরাদ সাঈদ নন, আরও দুই জাতীয় পরিষদ সদস্য হাম্মাদ আজহার, গুল জাফর খান তাঁদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে তাঁদের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেন। সেখানে তাঁরা পদত্যাগপত্রের ছবিও শেয়ার করেন।

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে ব্যাপকভাবে বেসামরিক লোকজনকে হত্যা করার পেছনে অন্যতম কারণ ছিল—যেকোনো মূল্যে শান্তি প্রচেষ্টাকে ব্যর্থ করে দেওয়া। এমনটা করতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দেওয়া হয়েছিল উর্ধ্বতন মহল থেকে।
৩১ মিনিট আগে
চাকরি হারানোর পর নতুন স্পনসর খুঁজে নেওয়ার জন্য নির্দিষ্ট কিছু ক্যাটাগরির অভিবাসী, বিশেষ করে এইচ-১বি ভিসাধারী দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার যে ৬০ দিনের সুযোগ রয়েছে, তা বাতিলের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় গকতাল বৃহস্পতিবার অনলাইনে প্রকাশিত সরকারি এক নোটিশে...
৪৩ মিনিট আগে
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরের একটি শপিং মলে রুশ ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, দিনের বেলায় মানুষের ভিড়ের মধ্যে চালানো ওই হামলায় দোকানপাট ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
১ ঘণ্টা আগে
ইয়েমেনে জাতিসংঘ-স্বীকৃত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে একাধিক ফ্রন্টে তীব্র লড়াই চলছে। উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের তাইজ, পশ্চিম উপকূল, আল-জাওফ, মারিব ও ধালিয়া এলাকায় গত দুই সপ্তাহের সংঘর্ষে অন্তত ১৯৪ জন নিহত এবং ৮৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো।
৮ ঘণ্টা আগে